দক্ষিণী অভিনেত্রীরা বর্তমানে টেক্কা দিচ্ছেন বলিউডকেও, জানেন তাদের পারিশ্রমিক কত?

বর্তমান যুগে সিনেমাপ্রেমীদের মাঝে দক্ষিণী তারকাদের জনপ্রিয়তা বেড়েছে বেশকিছুটা। বর্তমানে দক্ষিণী ছবির বেশির ভাগই হিন্দিতে ডাবিং করা হয়। এমনকি সেইসমস্ত ছবি টেক্কা দিচ্ছে বলিউডকেও। ‘মাস্টার’, ‘পুষ্পা: দ্যা রাইজ’, ‘উড়ান’এর মতো একাধিক ছবি রীতিমতো তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। এই মুহূর্তে বর্তমান প্রজন্মের দর্শকদের মাঝে দক্ষিণী অভিনেত্রীদের জনপ্রিয়তা একটু বেশিই। তারা রীতিমতো টেক্কা দিচ্ছেন বলিউডের অভিনেত্রীদেরও। ছবি পিছু তাদের পারিশ্রমিক নেহাত কম নয়।

১) অনুষ্কা শেট্টি- প্রথমেই আসা যাক বাহুবলির অভিনেত্রী অনুষ্কা শেট্টির কথায়। তিনি যথেষ্ট পরিচিত বিনোদন জগতে। একাধিক হিট সিনেমা দিয়েছেন তার দর্শকদের। ‘বাহুবলি’ ছবিতে অভিনয় করার পর থেকে অনুষ্কা শেট্টির জনপ্রিয়তার পৌঁছে গিয়েছে এক অন্য পর্যায়ে। বর্তমানে প্রতি ছবি পিছু চার কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।

২) রশ্মিকা মন্দনা: এই মুহূর্তে বং ক্রাশ তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও তার জনপ্রিয়তা নেহাত কম নয়। পুষ্পা ছবির পর থেকেই তার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে আরও দ্বিগুন। এই মুহূর্তে তার হাতে রয়েছে একাধিক কাজ। শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে অভিনেত্রীর। বর্তমানে প্রতি ছবি পিছু পারিশ্রমিক নেন তিন কোটি টাকা।

৩) সমন্থা রুথ প্রভু: ইনি হলেন অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। তাকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তগণ। তিনি বহু হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বলিউডেও দেখা মিলেছে তার। ওয়েব প্ল্যাটফর্মেও একাধিক জনপ্রিয় কাজ করেছেন তিনি। প্রতিছবি পিছু তার পারিশ্রমিক দুই থেকে আড়াই কোটি টাকা।

৪) তামান্না ভাটিয়া: তিনিও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার রূপে মুগ্ধ লাখো দর্শক। তিনি বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। বর্তমানে তার প্রতিছবি পিছু পারিশ্রমিক এক কোটি টাকা।

৫) কাজল আগরওয়াল: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডের পরিচিত তিনি। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কাজল আগরওয়াল। মডেলিং দিয়েই শুরু করেছিলেন নিজের অভিনয় জীবন। পরবর্তীকালে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। প্রতিছবি পিছু এই অভিনেত্রীর পারিশ্রমিক এক থেকে দেড় কোটি টাকা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে এনারা সকলেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ায় তাদের অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তাদের ছবি কিংবা ভিডিও দেখার অপেক্ষায় থাকেন তাদের অগণিত ভক্তরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026