টেক বার্তা

সবাইকে চমকে দিয়ে 5G ল্যাপটপ লঞ্চ করল Samsung, আধ ঘন্টার চার্জে দেবে ৮ ঘন্টা ব্যাকআপ

শুধুমাত্র মোবাইলের বাজারে থেমে না থেকে নতুন বছরের আগেই সবাইকে চমকে দিল দক্ষিণ কোরিয়ান ব্রান্ড Samsung। গত বছর জানুয়ারিতে বিশ্ব বাজারে উন্মুক্ত করা Galaxy Book 2 Go-এর উত্তরসূরি নিয়ে হাজির হলো এই সংস্থাটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ কোরিয়ার বাজারে Samsung Galaxy Book 3 Go 5G নামে বিক্রি করার জন্য মুক্ত করা হয়েছে অত্যাধুনিক এই ল্যাপটপটি। তবে কবে নাগাদ বিশ্ববাজারে সর্বাধুনিক এই ল্যাপটপটি বিক্রয়ের জন্য উপলব্ধ হবে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

তবে কোরিয়ান বাজারে সবেমাত্র লঞ্চ হওয়া Samsung Galaxy Book 3 Go 5G ল্যাপটপের দাম এবং অবিশ্বাস্য বৈশিষ্ট্য ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যা দেখার পর থেকে ডিভাইসটি ক্রয় করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রাহকরা। আমরা আপনাদের বলি, নতুন এই ল্যাপটপটি 5G নেটওয়ার্ক কানেকশনের সাথে লঞ্চ করা হয়েছে। যে কারণে এটি গ্রাহকদের কাছে সর্বাপেক্ষা আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া, সুপার এই ল্যাপটপে Qualcomm Snapdragon 7c+ Gen 3 চিপসেট এবং Windows 11 অপারেটিং সিস্টেমের সন্নিবেশ দেখতে পাবেন গ্রাহকরা।

যদি Samsung Galaxy Book 3 Go 5G ল্যাপটপের বৃহৎ ডিসপ্লের কথা বলি, তবে এতে 14 ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, চোখের আরামের জন্য অ্যান্টি-গ্লেয়ার আবরণও দেওয়া হয়েছে এই ল্যাপটপে। এখানেই শেষ নয়, Samsung Galaxy Book 3 Go 5G-তে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল 1.5 ওয়াট স্টেরিও স্পিকার, ইউজাররা কুইক শেয়ার, সেকেন্ড স্ক্রিন, বাডস অটো সুইচের মত অত্যাধুনিক ফির্চাস পাবেন গ্রাহকরা। তাছাড়া ব্যাটারি ব্যাকআপের জন্য 42.3 ওয়াটআওয়ারের বিশাল ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি নির্মাণের ক্ষেত্রে।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Samsung Galaxy Book 3 Go 5G ল্যাপটপটি মাত্র 30 মিনিট চার্জ করলে 8 ঘণ্টা পর্যন্ত প্লে-ব্যাক টাইম অফার করতে সক্ষম হবে। যা ল্যাপটপের বাজারে Samsung Galaxy Book 3 Go 5G-কে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। যদি দামের কথা বলি, তবে কোরিয়ান বাজারে বিশেষ এই ল্যাপটপটির বিক্রয় মূল্য রাখা হয়েছে 5,57,700 ওন (ভারতীয় টাকায় 36,050)।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026