ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

একবার চার্জ দিলে ব্যাটারি চলবে দু’দিন, Samsung-এর এই ফোন হারিয়ে দেবে iPhone-কেও

স্যামসাং তার ভারতীয় গ্রাহকদের খুশি করতে খুব শীঘ্রই একটি নতুন ফোন Samsung Galaxy F34 5G লঞ্চ করতে চলেছে৷ দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন ব্র্যান্ড এই নতুন স্মার্টফোনের মূল স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ করেছে। এই স্মার্টফোনে ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে কোম্পানির তরফে। এর সাথে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। Galaxy F34 5G স্মার্টফোনে ৬,০০০ mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বলা হচ্ছে যে কোম্পানির এই নতুন ফোনটি Galaxy A34 5G-এর আপগ্রেড সংস্করণ হতে পারে।

কোম্পানি নতুন 5G স্মার্টফোন সম্পর্কে আপডেট দেওয়ার জন্য ইতিমধ্যেই একটি মাইক্রো সাইট তৈরি করেছে। মাইক্রোসাইটে নতুন হ্যান্ডসেটের ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারির সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করেছে। তবে লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি। হ্যান্ডসেটটি কালো এবং সবুজ রঙের বিকল্পগুলির সাথে লঞ্চ করা হতে পারে। Galaxy F34 5G এর পিছনে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।

Samsung-এর Galaxy F34 5G-তে ৬.৫-ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকার সম্ভাবনা আছে। এছাড়াও Galaxy F34 5G-তে একটি ৬,০০০ mAh ব্যাটারি দিতে পারে স্যামসাং। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে যে একবার চার্জ দিলে ব্যাটারি দুই দিন পর্যন্ত টিকে থাকতে পারে। তবে দাম নিয়ে এখনো কোনো তথ্য আসেনি। তবে মনে করা হচ্ছে এই ফোনের বেস মডেলটির দাম ৩১,০০০ টাকার রেঞ্জে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026