নিউজ

অন্যান্য দেশ থেকে ব্যবসা গুটিয়ে ভারতেই ৩ লক্ষ কোটি বিনিয়োগের পরিকল্পনা Samsung-এর

কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রকল্পে যোগ হতে চলেছে নতুন পালক। ভিয়েতনাম সহ বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশ থেকে ব্যবসা গুটিয়ে ভারতে বিনিয়োগ করতে চাইছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই মোবাইল প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, অন্যান্য দেশ থেকে ৪০ বিলিয়নেরও বেশি অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা সরিয়ে এদেশে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মোবাইল সংস্থা সূত্রে জানা গেছে যে, ভারতে মোবাইলের নানা যন্ত্রাংশ তৈরির ব্যবসা করতে চায় তারা। আগামী ৫ বছরের মধ্যে ২৫ বিলিয়ন ব্যবসা করানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে এই সংস্থা।

সূত্রের খবর, ভারতের তরফে স্বাগত জানানো হয়েছে স্যামসাংয়ের এই উদ্যোগকে। সংস্থা সূত্রে খবর, ভারতে তৈরি ফোনগুলির মূল্য প্রায় ২০০ ডলারের কাছাকাছি রাখা হবে। মূলত আসিয়ান ভুক্ত দেশগুলির বাজার ধরাই লক্ষ্যেই ভারতে মোবাইলের যন্ত্রাংশ উৎপাদনের এই সিদ্ধান্ত। প্রসঙ্গত বিশ্ব জুড়ে ২৭০ বিলিয়নের স্মার্টফোন ব্যবসার মধ্যে ২২ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে স্যামসাংয়ের। অন্যদিকে ৩৮ শতাংশ শেয়ার রয়েছে অ্যাপল সংস্থার।

১ লা আগস্ট ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ জানিয়েছিলেন যে, ২২ টি মোবাইল কোম্পানি এ দেশে ব্যবসা করতে ইচ্ছুক। এর মধ্যে ছিল স্যামসাং, উইশট্রন, ফক্সকন, পেগাট্রনের মত কোম্পানিও। ২০১৯ সালে ভারতে মোবাইল ফোনের বাজার ২ লক্ষ কোটির বেশি ছিল। সেই বাজারকে ধরার লক্ষ্যেই স্যামসাং এদেশে বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026