বিনোদন

নাচেও পারদর্শী মেয়ে! সন্দীপ্তার অপূর্ব নাচ মন কাড়ল নেটিজেনদের, রইল ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্দীপ্তা সেন। সন্দীপ্তা ২০০৮ সালে দুর্গা সিরিয়াল দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। এরপর একের পর হিট ধারাবাহিকে আকে অভিনয় করতে দেখা গিয়েছে। প্রথম ধারাবাহিকে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। তারপর রাহুলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তুমি আসবে বলে ধারাবাহিক দিয়ে শুরু হয় এদের বন্ধুত্ব। একটা সময় অভিনেতা রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুজব ছড়িয়েছিল।

এখন সন্দীপ্তা আর ধারাবাহিকে সেভাবে অভিনয় করছেননা। তবে তাঁর হাসি, টানাটানা চোখ আর অভিনয় দক্ষতা সকলকেই আকর্ষিত করেন। অভিনেত্রী এখন ওয়েবসিরিজে নাম লিখিয়েছেন। ‘আস্তে লেডিস’ বলে একটি সিরিজে দেখা গিয়েছিল। এরপর লকডাউন শেষে ফের কামব্যাক করছেন অভিনেত্রী। তবে ধারাবাহিক না ফিরছেন ওয়েব সিরিজের মাধ্যমে। তাও আবার অঞ্জন দত্তর লেখা এবং পরিচালনায় হইচই ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস্’। আর সেখানেই নায়িকার চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। তাঁর চরিত্রের নাম ডা: নিমা প্রধান।

এই ওয়েবসিরিজে মোট আটটা এপিসোড দেখা যাবে। পরিচালনার পাশাপাশি একটি চরিত্রে অঞ্জন অভিনয়ও করেছেন। তিনি এবং সন্দীপ্তা ছাড়া সৌরভ চক্রবর্তী, অনিন্দিতা বসু, অর্জুন চক্রবর্তী, রাজদীপ গুপ্তর সাথে অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজে এই প্রথম তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। । তাঁর অভিনীত প্রতিটি সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে। ততটাই মানুষ পছন্দ করেছেন সন্দীপ্তার অভিনয়কে।

অভিনেত্রী অভিনয়ের সাথে ভালো নাচ ও করেন। সন্দীপ্তা নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ বিখ্যাত। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রায়শই নিজের নাচের নানান ভিডিও অভিনেত্রী শেয়ার করে থাকেন। এবারে নতুন নাচের একটি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, সুন্দর করে নাচের পোশাক পড়ে তিনি সাজন বিন গানে নাচছেন। এই নাচের ভিডিয়োর নীচে ক্যপশানে লিখলেন, “আমরা হাসির জন্য নাচ করি, কান্নার জন্য আমরা নাচ করব, পাগলের জন্য নাচ করব, আমরা ভয়ে নেচে নেচে উঠব, আমরা আশার জন্য নাচব, আমরা চিৎকারে নেচে উঠব, আমরা নৃত্যশিল্পী, আমরা স্বপ্ন তৈরি করি। ” এটি অ্যালবার্ট ইনস্টেইনের উত্তিটি ব্যবহার করলেন। নেটিজেনরা প্রশংসা করলেন। ভাইরাল হয় এই পোস্ট।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026