বিনোদন

দুধ সাদা শাড়িতে হিন্দি গানে দুর্দান্ত নাচ পর্দার সারদা মায়ের, ভাইরাল ভিডিও

সন্দীপ্তা সেন টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। স্টার জলসার ‘দূর্গা’ ধারাবাহিক দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। ২০০৮ সাল থেকে এই অভিনয় জগৎ’এ রয়েছেন তিনি। তিনি নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। টেলিভিশনের পাশাপাশি একাধিক ওয়েব সিরিজেও দেখা মিলেছে তার। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। যারা অভিনেত্রীকে ফলো করেন তারা সকলেই জানেন সেকথা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তার অনুরাগীদের সাথে। প্রায়ই নিজের নাচের একাধিক ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। নাচ তার কাছে অক্সিজেনের সমান, তা বলার অপেক্ষা রাখে না। একথা নিজেই বহুবার জানিয়েছেন অভিনেত্রী। তিনি কাজের ফাঁকে সময় পেলেই নয় ঘুরতে বেরিয়ে পড়েন, আর না হলে নাচে মনোযোগী হন। সম্প্রতি নিজের একটি নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় পর্দার মা সারদা।

‘তাল’ বলিউডের অন্যতম জনপ্রিয় ব্লকবাস্টার হিট ছবি। ১৯৯৯’এর ছবি এটি, যা আজও মানুষের পছন্দের তালিকায় রয়েছে। এই ছবির প্রতিটি গান এত বছর ধরে একনাগাড়ে সাধারণ দর্শকদের মাঝে রীতিমতো জনপ্রিয় হয়ে রয়েছে। প্রায়ই এই ছবির গানগুলির সাথে নৃত্য পরিবেশন করতে কিংবা নতুন করে গাইতে দেখা যায় অনেক নেটিজেনকেই। বাদ থাকেন না তারকারাও। সম্প্রতি এই ছবিরই টাইটেল ট্রাকের সাথে নৃত্য পরিবেশন করেছেন ছোটপর্দার অভিনেত্রী সন্দীপ্তা সেন, যা এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

অভিনেত্রী ‘তাল সে তাল মিলা’ গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন। ভিডিওটি বানানোর সময় একেবারে দুধ সাদা শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন তিনি। হালকা মেকাপে, একটি পনিটেল বেঁধেছিলেন চুলে। সাথে পরেছিলেন একটি ছোট কালো টিপও। ইনস্টারিল আকারেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভিডিওটি শেয়ার করেছেন তিনি। নিজের বাড়িতেই বানিয়েছেন ভিডিওটি, তা দেখেই বোঝা গিয়েছে। তার নাচ দেখে আবারও মুগ্ধ হয়েছেন তার অগণিত ভক্তরা। নিজেদের প্রিয় অভিনেত্রী নাচের প্রশংসা করতে ভোলেননি কেউই, তা অভিনেত্রীর এই ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026