বিনোদন

রাখির দিনেই পাতানো দাদাই প্রেমের প্রস্তাব দিয়েছিল, সোজাসুজি ‘না’ বলেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা

আসছে ১৪’ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে। এদিন প্রেমিক-প্রেমিকাদের দিন। তবে সত্যিই কি ভালবাসার কোন দিন হয়! বোধহয় নয়। যদি তাই হতো তাহলে রাখি পূর্ণিমার দিন কেউ প্রেম নিবেদন করতেন না। অবাক হলেন! একদম অবাক হবেন না, এমন ঘটনাই ঘটেছে টলিউডের অন্যতম সুন্দরী জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনের সাথে। আনন্দবাজার অনলাইনকে সাক্ষাৎকার দেওয়ার সময় তেমন কথাই জানালেন অভিনেত্রী।

তিনি জানান আগে নিজের পাতানো এক দাদাকে রাখি পূর্ণিমার দিন রাখি পরাবেন বলে ঠিক করেছিলেন অভিনেত্রী। সন্দীপ্তার এমন ইচ্ছের কথা শুনেই তার সেই দাদা বেশ কিছুটা চমকে গিয়েছিলেন, তা অভিনেত্রীর কাছ থেকেই জানা গিয়েছে। সন্দীপ্তা এমন ইচ্ছে শোনার পর তিনি সোজাসুজি অভিনেত্রীকে জানিয়ে দিয়েছিলেন আর যাই হয়ে যাক তিনি তাকে কখনো বোন হিসেবে মানতে পারবেন না। আর এর পরেই সোজাসুজি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন, যা শুনে রীতিমতো চমকে গিয়েছিলেন অভিনেত্রী নিজেও। তবে তার প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছিলেন অভিনেত্রী।

মঙ্গলবার ছিল প্রপোজ ডে। অভিনেত্রীর কথায় প্রপোজ ডের কথা মনে পরলেই এখনো সেই ঘটনার কথা বার বার মনে পরে যায় তার। এমন কথা সাক্ষাৎকারে জানিয়ে তিনি রীতিমতো হাসতে থাকেন। তিনি আরো জানান, তিনি প্রেমে পড়েছেন এই বিষয়টা বুঝতে তার বেশ অনেকটা সময় লেগে যায়, তাই আজ পর্যন্ত আর কাউকে তার প্রপোজ করা হয়নি।

প্রেম নিবেদনের ক্ষেত্রে মেয়েরা এখনো পিছিয়ে কিনা সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ছোট থেকেই বলিউড কিংবা টলিউডের দৌলতে সকলের মাথায় এটাই ঢুকে গিয়েছে যে ছেলেরাই প্রথম প্রেম নিবেদন করবে। তবে তার মতে, সময় বদলেছে মেয়েরা এখন নিজেদের মনের কথা অন্যকে সাবলীল ভাবে জানাতে পারে। তারাও প্রেমের প্রস্তাব রাখতে পারে ছেলেদের সামনে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026