বিনোদন

সংসারের মায়ায় জড়াতে চান না, মায়ের সঙ্গে ‘দিদি নং 1’-এর মঞ্চে এসে বললেন সন্দীপ্তা

সন্দীপ্তা সেন (sandipta sen) মানেই সংস্কারী ঘরের বৌ। অথচ রিল লাইফের বাইরে সন্দীপ্তা আর পাঁচটা মেয়ের মতোই বেড়াতে যেতে, ওয়েষ্টার্ন পোশাক পরতে পছন্দ করেন। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1′-এর বিশেষ পর্ব ‘বৈশাখী বাম্পার’ -এ নিজের মায়ের সঙ্গে এসেছিলেন সন্দীপ্তা। সেখানেই ‘দিদি নং 1′-এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি (Rachana Banerjee) তাঁকে জিজ্ঞাসা করেন, সন্দীপ্তাকে সবাই বাড়ির বৌ করতে চান, এই ব্যাপারে সন্দীপ্তার কি মত। সন্দীপ্তা মজা করে বলেন, তিনি সংসারের মায়ায় জড়াতে চান না। সন্দীপ্তার কথায় হেসে ফেলেন রচনা। প্রকৃতপক্ষে, সন্দীপ্তা জানিয়েছেন, বিয়ে নামক ইনস্টিটিউশনকে তিনি সম্মান করলেও নিজে এখনই রাজি নন বিয়ের পিঁড়িতে বসতে। 24 শে এপ্রিল জি বাংলায় রাত 9:30 -য় ‘দিদি নং 1′-এর এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হয়েছে। কিন্তু দর্শকরা এই পর্বটি আবারও দেখতে পারেন জি ফাইভ অ্যাপে।

সন্দীপ্তা টেলিটাউনে কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘দুর্গা’য় নামভূমিকায় অভিনয়ের মাধ্যমে। এই সিরিয়ালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়( Gaurav chatterjee)- এর বিপরীতে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। এই সিরিয়ালে সন্দীপ্তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এরপর সন্দীপ্তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাঁর হাতে পরপর সিরিয়ালের অফার আসতে থাকে। একসময় টেলিভিশন কুইন হিসাবে পরিচিত হয়ে ওঠেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।

সন্দীপ্তার রিলেশনশিপ স্টেটাস নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে টেলি টাউনে। কিছুদিন আগেই অভিনেতা রাহুল(Rahul)-এর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরী হয়েছে বলে জল্পনা শুরু হয়। সেই সময় অভিনেতা রাহুলের সঙ্গে তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা(Priyanka) -র ডিভোর্স কেস চলছিল। অনেকেই রাহুল-প্রিয়াঙ্কার ডিভোর্সের জন্য দায়ী করতে থাকেন সন্দীপ্তাকে। সেই সময় একই সিরিয়ালে অভিনয় করার সুবাদে রাহুল ও সন্দীপ্তার বন্ধুত্ব হয়েছিল। গত বছর গৌরব ও দেবলীনা(Devlina Kumar)-এর রিসেপশন পার্টিতে রাহুল ও সন্দীপ্তা একসঙ্গেই গিয়েছিলেন। সেখানে দুজনে একসঙ্গে সেলফিও তুলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026