ভাইরাল & ভিডিও

নাইটি পরে বিমানবন্দরে, ‘টুনির মা’ গানে উদ্দাম নেচে ভক্তদের পাগল করলেন স্যান্ডি সাহা, ভাইরাল ভিডিও

সব সময় লাইম লাইটে থাকতে তিনি পছন্দ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। বিভিন্ন অদ্ভুত সাজগোজ করে নেট পাড়ায় ঝড় তুলতে সিদ্ধহস্ত স্যান্ডি সাহা। মাঝেমধ্যেই তাকে দেখা যায় বিভিন্ন ভিডিও তৈরি করে পোস্ট করতে এবং সেই ধরনের পোষ্ট করেই তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি যেখানেই যান না কেন সেখানে একটা হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দেন স্যান্ডি সাহা। স্যান্ডি সাহা কে চেনেন না এমন মানুষ হয়তো খুবই কম রয়েছেন। কিন্তু এবারে কলকাতা থেকে বাংলাদেশে গিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিলেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। কি এমন করলেন যা দেখে চোখ কপালে উঠেছে সকলের?

এবারে স্যান্ডি সাহা এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছে নাইটি পড়ে মোমো খেয়ে একেবারে ফ্লাইটে উঠতে। তবে এই প্রথমবার নয় এর আগেও নাইটি পড়ে মা উড়ালপুলে গিয়ে ভিডিও করে শোরগোল ফেলে দিয়েছিলেন স্যান্ডি সাহা। তবে ফ্লাইটে উঠে উদ্দাম নাচ করে সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছেন স্যান্ডি সাহা। ইতিমধ্যে এই ভিডিওটি হয়ে গিয়েছে ভাইরাল। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি নাইটি পড়ে কালো বুট এবং মুখে মাস্ক পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ইউটিউবার স্যান্ডি সাহা। বিমানবন্দরে গিয়ে স্যান্ডি সকলের সঙ্গে ডেকে ডেকে কথা বললেন। স্যান্ডি সাহার সঙ্গে তার পুরো টিম গেছে। তবে তাকে চিনতে কারোর অসুবিধা হয়নি। যারা তাকে চিনতে পেরেছেন তারা স্যান্ডির এই কীর্তিতে রীতিমতো হতবাক।

তবে স্যান্ডি সাহা এরকম আগেও করেছেন। এবং এর আগেও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে তার। তবে এই ভিডিও একেবারেই আলাদা। বিমানবন্দরে ঢুকে টুনির মা গানের তালে নাচতে শুরু করলেন স্যান্ডি সাহা। এই ভিডিওটি নিমেষে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সকলেই এই টুনির মা গানের সঙ্গে তার নাচ দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন। বিমানে উঠে যাবার পর হঠাৎ করেই স্যান্ডি সাহা বললেন, আমি পরের স্টপেজে নামতে চাই। বিমান সেবিকা এই কথাটি শুনে রীতিমত অবাক হয়ে গেলেন। পরমুহূর্তেই আবার পাশের সিটে বসা একটি অচেনা যুবককে খাবার খাইয়ে দিলেন স্যান্ডি সাহা।

তার এই সমস্ত কীর্তিকলাপ নেট দুনিয়ায় সর্বদাই সকলকে অবাক করে দেয়। মুহুর্তের মধ্যে প্রায় কয়েক লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। তবে এর আগেও সারা গায়ে পাতা লাগিয়ে, আবার কখনো লেবুর মালা পড়ে ভিডিও বানিয়েছেন স্যান্ডি সাহা। এর আগেও তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। আবার বাংলাদেশে যেতে গিয়েও এরকম একটি কীর্তি করে বসলেন তিনি। তবে এখানেই শেষ নয়, তিনি বাংলাদেশে গিয়ে হিরো আলমকেও বিয়ে করতে চেয়েছিলেন আবার কখনো চেয়েছিলেন বীরভূমের কাচা বাদাম খ্যাত ভুবনের সঙ্গে বিয়ে করতে। যদিও সেইসব মজার ছলেই করেছিলেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে বেশিরভাগ ভিডিওতে তাকে দেখা যাচ্ছে নাইটি পরে ভিডিও তৈরি করতে এবং সেগুলি হচ্ছে বেশ ভাইরাল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026