টেনিস সেনসেশন সানিয়া মির্জার পরিবারে আবারও মেলবন্ধন হচ্ছে টেনিস ও ক্রিকেটের। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সানিয়ার বোন আনম মির্জা ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মাদ আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিন। অনেক দিন ধরেই ডেটিং করছেন আনম ও আসাদ। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউই কখনো মুখ খোলেননি। তাহলে হঠাৎ কেন বিয়ে নিয়ে জল্পনা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেন আনম। যেখানে আনম বসেছিলেন, তার পেছনে কাচের জানলায় লেখা রয়েছে, ‘ব্রাইড টু বি’। এই ছবি থেকেই বিয়ের জল্পনার জন্ম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাদ ও আনমের অনেক ছবি দেখা গিয়েছে।
বিভিন্ন সময় আনম ইনস্টাগ্রামে আসাদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। এসব দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। প্রসঙ্গত ২০১৬ সালে প্রথমবার বিয়ে হয় আনমের দু’বছর পর সে বিয়ে ভেঙেও যায় আজহার-পুত্র ক্রিকেটার হলেও তেমন নাম করতে পারেননি। খেলেছেন মাত্র দুটো প্রথম শ্রেণির ম্যাচ। সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিয়ে সাম্প্রতিক কালে খেলার দুনিয়ার ‘হাই-প্রোফাইল ওয়েডিং’ বলে খ্যাত হয়ে আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…