Image Source : ANI
শ্রেয়া চ্যাটার্জি : কয়েকদিন আগেই যে সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল অক্ষয় কুমারের, সেটির নাম প্যাডম্যান। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হয়েছিল। মুরগ নাথান নামে একজন ভদ্রলোক যিনি মহিলাদের জন্য খুব কম খরচে স্যানিটারি ন্যাপকিন তৈরি করেছিলেন। প্যাডম্যান সিনেমাটি স্বাভাবিকভাবে দেখতে গেলে হয়তো একটি কমেডি সিনেমা কিন্তু এর মধ্যে দিয়ে অক্ষয় কুমার একটা বার্তা দিতে চেয়েছেন। সাধারণ মানুষকে বিশেষ করে পুরুষদের। মেয়েদের এই স্বাভাবিক ঘটনাটি নিয়ে অনেক পুরুষই লজ্জা পান।
তবে সিনেমার সেই অক্ষয় কুমার ফিরে এসেছে আবারও। তামিলনাড়ুর ঈশানা, বয়স মাত্র ১৮। কোয়েম্বাটুর এ যিনি বানিয়ে ফেলেছেন পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন। আমরা যে সাধারণ ন্যাপকিন ব্যবহার করি তার মধ্যে থাকা কেমিক্যাল জেল আমাদের শরীরের ক্ষতি করে। তাই তিনি কাপড়ের উপর কাপড় দিয়ে তার একটা স্তর বানিয়ে তৈরি করেছেন মহিলাদের জন্য উপযুক্ত স্যানিটারি ন্যাপকিন।
এই স্যানিটারি ন্যাপকিন শুধু যে মহিলাদের স্বাস্থ্যের জন্য উপকারী তাই নয় এটি বেশ পরিবেশবান্ধব। আমরা যে বাজার চলতি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকি তার মধ্যে প্লাস্টিক থাকে। যা পরিবেশের জন্য একেবারেই ভালো নয়। এবং প্লাস্টিক মাটিতে মিশতে যথেষ্ট সময় লাগে। কিন্তু এই কাপড়ের ন্যাপকিন গুলি খুব সহজেই পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…