ডান্স ফ্লোরে স্ত্রী মান্যতার সঙ্গে এমন কাজ করলেন সঞ্জয় দত্তের, রোমান্সের ভিডিও তুমুল ভাইরাল

বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ব্যাড বয়’ তকমা যদি কেও পেয়ে থাকেন, তাহলে তিনি হলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তবে শত বিতর্ক মাঝেও, শুধুমাত্র অভিনয় দক্ষতার দমে লাখ লাখ ফ্যান রয়েছে এই অভিনেতার। তাই তো যখন সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তখন চোখে জল চলে এসেছিল অনেকের। আবার তিনি চর্চায় আসেন তাঁর ব্যক্তিগত জীবনের জন্য। আশির দশকে ড্রাগে আসক্ত হয়ে পড়া থেকে শুরু করে বেআইনি অস্ত্র রাখার জন্য সঞ্জুবাবাকে জেলেও যেতে হয়েছিল। তবে অসাধারণ অভিনয় দক্ষতার সুবাদে গোটা দেশের মধ্যে তাঁর জনপ্রিয়তা কম নয়। তিনি অভিনয় ক্যারিয়ারে একাধিক হিট হিন্দি ফিল্ম ভারতীয়দের উপহার দিয়েছেন।

এই সঞ্জয় দত্ত তিনবার বিয়ে করেছেন। তাঁর তৃতীয় ও বর্তমান স্ত্রীয়ের নাম মান্যতা দত্ত। সঞ্জয় ও মান্যতার মিষ্টি প্রেমের সম্পর্ক কারোর অজানা নয়। এখন তারা বেশ সুখেই সংসার করছে। জানিয়ে রাখা ভাল, সঞ্জুবাবা তার প্রথম স্ত্রী মারা গেলে কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু সেই মেয়ের সাথে একদমই বনিবনা হয়নি তার। তাই দ্বিতীয় বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। অবশেষে সঞ্জয় দত্তের মন জয় করে নেন মান্যতা। এই মান্যতার সাথে ১৫ বছরের বৈবাহিক জীবন কাটিয়ে ফেললেন সঞ্জু বাবা।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে স্ত্রী মান্যতার সঙ্গে রোমান্টিক নাচ করছেন সঞ্জয় দত্ত। মান্যতা নিজেই এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যাতে তাঁকে অমিতাভ বচ্চনের ছবি ‘কালিয়া’-এর ‘তুম সাথ হো যখন আপনে’ গানে সঞ্জয় দত্তের সঙ্গে নাচতে দেখা যায়। এই ভিডিওটি শেয়ার করে মান্যতা সঞ্জয় দত্তকে তার ১৫ তম বিবাহবার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন। ভিডিওটি চোখের পলকে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে এবং ফ্যানরা বিভিন্ন কমেন্ট করে সঞ্জুবাবাকে তার বিবাহ বার্ষিকীর অভিনন্দন জানিয়েছে।

BharatBarta Desk

Recent Posts

২৫ কোটির তারকা বল করলেন না! বিস্ফোরক ব্যাখ্যা রাহানের, চোট নিয়েও বড় আপডেট

আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…

March 30, 2026

সাইকেলের দামে স্কুটার! এক চার্জে ৬০ কিমি চলবে, Ujaas-এর এই মডেলেই বাজিমাত

ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…

March 30, 2026

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026