সৌন্দর্যের দিক থেকে বলিউডের বড় বড় অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন সঞ্জয় দত্তের বড় মেয়ে, দেখুন ছবি

যারা বলিউড নিয়ে একটু আধটু চর্চা রাখেন তারা সকলেই হয়তো একটা নামের সঙ্গে অবশ্যই পরিচিত, এবং সেটা হল সঞ্জু বাবা। সঞ্জয় দত্তকে চেনেন না এরকম ভারতীয় হয়তো খুব একটা নেই। বলিউড সিনেমা হোক কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা সব জায়গাতেই সঞ্জু বাবার একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। যেরকম ভাবে বলিউডে একাধিক সিনেমায় তিনি নায়ক এবং খলনায়ক উভয় চরিত্রই ফুটিয়ে তুলেছেন, সেরকমই দক্ষিণ ভারতীয় সিনেমা জগতেও তিনি বেশ কিছু হিট ছবিতে কাজ করেছেন। সম্প্রতি, কন্নড় তারকা যশ এর সাথে কেজিএফ ২ ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। এই ছবিতে অধীরা চরিত্রে তার অভিনয় রীতিমত দর্শকদের মন জিতে নিয়েছিল। খলনায়কের চরিত্রে এত সাবলীল ভাবে যে সঞ্জয় দত্তকে দেখতে পাওয়া যাবে সেটা হয়তো অনেকেই আগে ভাবতে পারেননি।

একদিক থেকে দেখতে গেলে এই কেজিএফ এর ২ নম্বর সিনেমাটি সঞ্জয় দত্তের জন্য হয়েছিল সুপারহিট। যশের থেকেও বেশি এই ছবির প্রধান ইউএস পর ছিলেন সঞ্জয় দত্ত নিজেই। খলনায়কের চরিত্রে তার অভিনয় ছিল একেবারে দুর্ধর্ষ। আর কয়েক দিনের মধ্যেই তার আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে সিনেমা হলে। এবারে তিনি জুটি বেঁধেছেন বলিউড সুপারস্টার রনবির কাপুরের সঙ্গে। তার পরবর্তী ছবি শামসেরাতে আমরা তাকে আবারো একটি নেগেটিভ চরিত্রে দেখতে পেতে চলেছি।

তবে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে সঞ্জয় দত্তের একটি পারিবারিক জীবনও রয়েছে। এই জীবনটি নিয়েও সকলের আগ্রহের শেষ নেই। সঞ্জয় দত্তের পরিবারে আছেন তার স্ত্রী এবং কন্যারা। তবে যদি সৌন্দর্যের দিক থেকে বলতে হয় তাহলে সঞ্জয় দত্তের বড় মেয়েকে টেক্কা দেওয়ার মতো খুব একটা কেউ নেই। সৌন্দর্যের দিক থেকে বলিউডের বড় বড় সুপারস্টারদের পর্যন্ত টেক্কা দিতে পারেন সঞ্জয় দত্তের বড় মেয়ে। সম্প্রতি তার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে যেখানে তাকে অসাধারণ দেখতে লাগছে।

মাঝেমধ্যেই সঞ্জয় দত্তের বড় মেয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজের বিভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করতে থাকেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে সবুজ রঙের একটি ড্রেস পরে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি আপলোড করেছিলেন যা দেখে তার ভক্তদের পাশাপাশি সঞ্জয় দত্তের ভক্তরাও মুগ্ধ হয়ে গিয়েছেন। সঞ্জয় দত্তের এই বড় মেয়ের নাম ত্রিশালা দত্তএবং আপনাদের জানিয়ে রাখি তিনি হলেন সঞ্জয় দত্ত এবং তার প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে। রিচা সরবার মৃত্যু হয়েছিল ক্যান্সারের কারণে এবং তার পরেই সঞ্জয় দত্ত দ্বিতীয় বিবাহ করেছিলেন। তবে, ত্রিশালা কিন্তু এখন তার পিতার সাথে থাকেন না, বরং তিনি আমেরিকায় নিজের দাদু দিদার সঙ্গে থাকেন এবং সেখানেই তিনি বড় হয়েছেন।

১৯৮৮ সালে তার জন্ম হয় এবং এখনো পর্যন্ত তিনি অবিবাহিত। তবে নিজের ক্যারিয়ারের দিকে তিনি ফোকাস রেখেছেন সব সময়। আমেরিকাতে একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করেন তিনি। তার নিজের মায়ের মৃত্যু হলেও সঞ্জয় দত্তের দ্বিতীয় স্ত্রী মান্যতার সঙ্গে কিন্তু তার ভাল সম্পর্ক রয়েছে। মাঝেমধ্যেই তাকে নিজের পিতা সঞ্জয় দত্তের সঙ্গেও সময় কাটাতে দেখা যায়। তিনি নিজে একজন স্টারকিড হলেও তিনি কখনোই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাননি। বরং তিনি সবসময় চেয়েছেন এই গ্লামার ইন্ডাস্ট্রি থেকে দূরে গিয়ে নিজের একটা আলাদা জগত তৈরি করতে এবং এক্ষেত্রে তিনি একেবারেই সফল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026