রঙিন দুনিয়া, রঙিন পর্দা একদম নেশার মত। আর তাই ক্যান্সারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঝাঁ চকচকে সিনে দুনিয়ায় আবারও পা রাখলেন সঞ্জয় দত্ত। ক্যানসারের কারণে সিনেমা জগত থেকে নিজেকে দূরে রেখেছিলেন ঠিকই, চিকিতসার জন্য আমেরিকার ভিসা বানিয়েছিলেন এবং দুবাই গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেও এসেছেন। অগস্ট মাসে সঞ্জয়ের ক্যানসার ধরা পড়ে। জানা যায় তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গিয়েছে তাঁর ক্যানসার। এরপর দ্রুতগতিতে শুরু হয় চিকিৎসা। কিছুটা স্বস্তি মিলতেই ফের অভিনয়ে ফেরেন মুন্নাভাই। ‘শামসেরা’ ছবির জন্য তিনি ডাবিং-এর কাজ শুরু করে দেন, অন্যদিকে ‘কেজিএফ’-এর জন্যও প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা।
KGF-২ 2 র শ্যুটিং শুরুর আগে নিজেকে একদম সাজিয়ে গুছিয়ে নেন সঞ্জয়। হেয়ার স্টাইলিশ কে দিয়ে নতুন ভাবে নিজেকে সাজিয় নেন অভিনেতা।
“ক্যানসারকে হারিয়ে ফিরে আসব,” এটাই ছিল সঞ্জয় দত্তের মূল সুর।
KGF-2 তে অধীরার চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত।
সত্যি, এতদিন পর কাজে ফিরতে পেরে উচ্ছ্বসিত ‘মুন্নাভাই’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…