বলিউডে একের পর এক হিট মুভি উপহার দিয়েছেন সঞ্জয় দত্ত। ফিল্ম সাজান (Saajan) হোক বা পুলিশগিরি ( Policegiri) বা মুন্নাভাই এম বি বি এস ( Munna Bhai M.B.B.S) সবেতেই জমিয়ে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। দাপটের সঙ্গে অগ্নিপথ (Agneepath) করেছেন হৃতিক রোশনের সঙ্গে। আজ সেই সঞ্জুবাবা বেশ দুর্বল। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শরীর একদম ভেঙ্গে পড়েছে ক্যানসারের থাবায়। কয়েকমাস আগেই ফুসফুসে ক্যানসার ধরা পড়ে তাঁর। তারপরেই তিনি ঘোষণা করেন আপাতত সমস্ত শুটিংয়ের কাজ থেকে নিজেকে সরিয়ে নেবেন।
সম্প্রতি সঞ্জয় দত্তের একটি ছবি খুব ভাইরাল হয়েছে। যেখানে তিনি উপস্থিত একটি বিমানবন্দরে। পরনে নীল শার্ট এবং ডার্ক ব্লু প্যান্টস। এক অনুরাগীর পাশে দাড়িয়ে ছবি তুলিয়েছিলেন তিনি। সেই ছবি ঘিরেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়। কেমন আছেন সঞ্জয় দত্ত এই প্রশ্নই ঘোরা ফেরা করছে এখন। তবে অভিনেতা কিছুটা সুস্থ আছেন বলে সূত্রের খবর। কিছুদিন আগেই স্ত্রী মান্যতার সঙ্গে দুবাই উড়ে গিয়েছিলেন অভিনেতা। সেখানে বহুদিন পর নিজের পুত্র সহরান ও কন্যা ইকরার সঙ্গে দেখা করে ফের মুম্বাই ফেরেন তিনি।
একাধিক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয় সঞ্জয় দত্তের রিসেন্ট ছবি। সঞ্জয় দত্তের ভক্তরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…