বীরভূম: বিশ্বভারতীর মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে এখনো উত্তেজনার পরিস্থিতি বহাল রয়েছে বিশ্বভারতী প্রাঙ্গণে আর সেই অশান্তির প্রেক্ষিতে আজ শনিবার ক্যাম্পাসে গিয়ে তদন্ত শুরু করল শান্তিনিকেতন থানার পুলিস ও অন্যান্য পুলিস আধিকারিকরা। গত ১৭ অগাস্ট বিশ্বভারতীতে মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মেলার মাঠকে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রচুর মানুষের সেদিন জমায়েত হয় বিশ্বভারতীতে। রণক্ষেত্র হয়ে ওঠে কবিগুরুর এই স্বপ্নের প্রাণকেন্দ্র। এরপরই বহুবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে খবরের শিরোনামে আসতে দেখা যায় বিশ্বভারতীকে। সেই ঘটনারই তদন্ত শুরু হল এদিন।
অভিযোগ করা হয়েছিল ব্যাপক ভাঙচুর চলে বিশ্বভারতীতে। কাঁচের তৈরীর নির্মাণসামগ্রী নষ্ট করা হয়। মাঠের মধ্যে অস্থায়ীরূপে বানানো বিশ্বভারতীর একটি ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়। জেসিবি নিয়ে এসে বিশ্বভারতীর একটি ঐতিহ্যবাহী গেটও ভেঙে গুঁড়িয়ে দেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ পর্যন্ত ওঠে। শাসকদলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। যদিও শাসক দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায় না।
এমনকি প্রচুর বহিরাগতের আগমন ওইদিন ঘটেছিল বলেও দাবি করা হয়। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে শান্তিনিকেতন পুলিশ। কে বা কারা সেদিনকার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে কবে বিশ্বভারতী কান্ডের কিনারা হবে, তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আজও রয়ে গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…