রাজ্য

“ঠাকুরনগরে এসে CAA নিয়ে অবস্থান জানাবেন শাহ, তার পর দলের সভায় যোগদান”, বক্তব্য শান্তনু ঠাকুরের

সিএএ নিয়ে দলের সাথে চলেছে বহু বার টানাটানি। তার মধ্যেই এইবার আবারও গেরুয়া শিবিরের কর্মসূচি এড়িয়ে গেলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। মঙ্গলবার তথা কাল উত্তর ২০ পরগনার গাইঘাটায় ছিল গেরুয়া শিবিরে যোগদানের মেলা। সেখানে দেখা যায়নি শান্তনু ঠাকুরকে। সাংসদদের স্পষ্ট কথা হল,” আগে আমিত শাহ এসে সিএএ নিয়ে কেন্দ্রের অবস্থান জানাবেন, তারপরে আমি ভাবব দলীয় কর্মসূচির বিষয়ে।”

সিএএ কার্যকর করা নিয়ে বেশ অনেকদিন ধরেই কেন্দ্রের ওপর চাপ বাড়াচ্ছেন শান্তনু ঠাকুর। গত কয়েক মাস দলের কর্মসূচিতে দেখা যায়নি তাকে। সম্প্রতি ঠাকুরনগরে গিয়ে আর সাথে কথা বলেন বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু সেখানেও চিড়ে ভেজেনি বলে জানা গিয়েছে গত মঙ্গলবার। এইদিনও বিজেপির কর্মসূচিতে দেখা গেলনা শান্তনু ঠাকুরকে।

মঙ্গলবার গাইঘাটায় বিজেপির যোগদান মেলায় দেখা গিয়েছে নেতা শমীক ভট্টাচার্যকে, জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়। সেখানে সিএএ কার্যকর করা নিয়ে মতুয়াদের আশ্বস্ত করেন পদ্ম শিবিরের নেতারা। কিন্তু শান্তনু সাফ জানিয়ে দিয়েছেন, আগে অমিত শাহ এসে স্পষ্ট করবেন সিএএ এর অবস্থান, তার পরেই দলের অনুষ্ঠানে যোগদান নিয়ে ভাববো।”

গত রবিবার বোলপুরে অমিত শাহ বলেন,”করোনার টিকা বাজারে আসবে এবং করোনা পরিস্থিতি কমার আগে সিএএ নিয়ে ভাবছেনা কেন্দ্রীয় সরকার। তবে বিধি প্রণয়নের চলছে তার কাজ।” এতেই আবারও আশঙ্কার মেঘ দেখা গিয়েছে মতুয়াদের মাঝে।

গেরুয়া শিবির থেকে যদিও দাবী করা হয়েছে যে, সিএএ হবেই। আর তা করবে বিজেপির কেন্দ্রীয় সরকারই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিরোধিতা করেছেন এই আইনের। যার ফলে তার ওপরে কেউ যদি ভরসা করে, তবে তা হবে সবচেয়ে বড় বোকামি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026