‘তু চিজ লাজওয়াব’ গানে দুর্দান্ত নেচে সকলকে চমকে দিলেন স্বপ্না চৌধুরী, দেখে বুড়োরাও তরুণ হয়ে গেল

ভারতে এখন অনেক মানুষ আছেন যারা ভোজপুরি এবং হরিয়ানভি গান এবং নাচের ভিডিও দেখতে পছন্দ করেন। এই ধরনের গান ও ভিডিও লাইভ দেখতে মানুষ দূর দূরান্ত থেকেও চলে আসেন। এই ধরনের ভিডিও সহজেই মানুষের মন জয় করে থাকে। তাই বলা যেতেই পারে এই ধরনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব দুনিয়ায় একেবারে ট্রেন্ডিং। আর তার সাথেই ট্রেন্ডিং এই দুনিয়ার তারকারাও। ভোজপুরি দুনিয়ার তারকারা অনেকদিন ধরেই বেশ জনপ্রিয় হয়ে থেকেছেন মানুষের মনে। তবে হরিয়ানভি জগতের জনপ্রিয়তা এই হালে। সেখানকার তারকাদের বেশি কেউ এতদিন চিনতেন না। তবে এখন দিন পাল্টেছে। নিজেদের পারফরমেন্সের জাদুতে গোটা ইউটিউব দুনিয়াকে একেবারে নিজের হাতের মুঠোয় করে নিয়েছেন কয়েকজন হরিয়ানার নৃত্যশিল্পী। এরকমই একজন তারকা হলেন স্বপ্না চৌধুরী।

স্বপ্না এখন এমন একজন তারকা যিনি শুধুমাত্র হরিয়ানভি দুনিয়ায় স্থায়ী রয়েছেন, বিষয়টা সেরকম না। এখন তিনি অনেক ধরনের ছবিতে অভিনয় করছেন। তবে একটা সময় ছিল যখন তাকেও দারুন স্ট্রাগল করতে হয়েছিল। সেই সময়গুলোর কথা তিনি নিজের অনুষ্ঠানে বারবার বলেন। সেই সময় তিনি বিভিন্ন মাচা ও পাড়ার অনুষ্ঠানে নাচগান করতেন। সেই সময়কার কিছু ভিডিও এখনো ইউটিউবে ভাইরাল যেখানে তাকে দেখা যাবে সাধারণ অনুষ্ঠানে নাচ করতে। এখন লাখ টাকা নিলেও আগে ব্যাপারটা ছিলনা এরকম। আগে অনেক কম টাকায় এই নৃত্যশিল্পী অনুষ্ঠানে যেতেন। কিন্তু সেইসব অনুষ্ঠানের পারফরমেন্স একেবারে খারাপ কিছু নয়, বরং সেই সব অনুষ্ঠানে আরো বেশি সুন্দর দেখাতো ওই শিল্পীকে এবং তার নৃত্যকে। আর আজ সেই সময়কার একটি ভিডিওই সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে হরিয়ানার দেশি রানী স্বপ্না চৌধুরীর এই ভিডিওটি একেবারে ভাইরাল। তার ক্লাসিক গান “তু চিজ লাজাওয়াব” মঞ্চের উপরে দাড়িয়ে পরিবেশন করছেন এই শিল্পী। আর এই নাচ সেখানে উপস্থিত সকলেই বেশ পছন্দ করেছেন। দেখা যাচ্ছে স্বপ্নার সাথে সাথে তাল মিলিয়ে তার ভক্তরা নাচতেও শুরু করেছেন। “তু চিজ লাজাওয়াব” গানটিতে স্বপ্না চৌধুরীকে কমলা রঙের পাটিয়ালা সালোয়ার পরতে দেখা গেছে। আর এই পোশাকে এই ভিডিওতে স্বপ্নাকে অসাধারণ লাগছে। তু চিজ লাজওয়াব স্বপ্না চৌধুরীর সবচেয়ে পরিচিত গানগুলির মধ্যে একটি।

ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন ইউটিউবের নেটিজেনরা। সোনোটেক রাগনি, নামের একটি ইউটিউব চ্যানেল এই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। অনলাইনে এই ভিডিওটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করছে। এখনো পর্যন্ত ৩ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং সেই সংখ্যা ক্রমাগত বাড়ছে৷ আপনিও দেখে নিন এই দুর্দান্ত নাচ ও গানের ভিডিও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026