বিনোদন

Sapna Choudhary: ‘বান্দুক চালেগি’ গানে দুর্দান্ত নাচ স্বপ্না চৌধুরীর, ভিডিও ভাইরাল হতেই উচ্ছ্বসিত ভক্তমহল

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি নিজের একটি নাচের ভিডিওর সূত্র ধরেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। আর সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ভক্তদের মাঝে চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি একটি ধামাকেদার হরিয়ানভি গানের তালে স্বপ্না চৌধুরীর একটি পুরনো নাচের ভিডিও পুনরায় ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ায়, যা আবারো উচ্ছ্বসিত করে তুলেছে নেটনাগরিকদের একাংশকে।

সম্প্রতি যে ভিডিওর সূত্র ধরে চর্চার আলোয় স্বপ্না চৌধুরী, সেখানে অভিনেত্রীকে বর্তমানের ট্রেন্ডিং হরিয়ানভি গান ‘বান্দুক চলেগি’র তালে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া তার এই নাচের ভিডিওটি তিন বছর আগে জনপ্রিয় হরিয়ানভি ইউটিউব চ্যানেল ‘হরিয়ানভি সং’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে তার সেই ভিডিও পৌঁছে গিয়েছে ৫৬ লাখ মানুষের কাছে। এই ডান্স পারফর্ম্যান্সের সময় তার পরনে ছিল গাঢ় সবুজ রঙের একটি সালোয়ার কামিজ। ভাইরাল হওয়া ভিডিওতে এই পোশাকেই রাতের ঝকমকে আলোয় উপস্থিত দর্শকদের মন মাতাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। দর্শকরাও যে বেশ উচ্ছ্বসিত ছিলেন তার এই পারফর্ম্যান্স দেখে, তা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। তিন বছর পার হয়ে গেলেও সম্প্রতি গানের জনপ্রিয়তার সূত্র ধরেই আবারো অভিনেত্রীর এই নাচের ভিডিওটি চর্চিত ও প্রশংসিত দর্শকমহলের একাংশের কাছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026