অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।
সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি একটি ধামাকেদার হরিয়ানভি গানের সাথে স্বপ্না চৌধুরীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় হরিয়ানভি দর্শকদের মাঝে ভাইরাল হয়েছে ‘সোনোটেক পাঞ্জাবি’ নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
সম্প্রতি পুনরায় ভাইরাল হওয়া ভিডিওটি ৪ বছর আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে স্বপ্না চৌধুরীর ৪ বছর আগেকার এই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে ৯৯ লাখ মানুষের কাছে। ভিডিওতে জনপ্রিয় ভোজপুরি গান ‘টোক’এর তালে দেখা মিলেছে অভিনেত্রীর। এদিন তার পরনে ছিল ঘি রঙের একটি শিফন শাড়ি ও মানানসই চকচকে, ব্যাকলেস ব্লাউজ। রুসিকা যানগিডের গানের তালেই এদিন মঞ্চ মাতিয়েছিলেন অভিনেত্রী, যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলেন সেখানে উপস্থিত উচ্ছ্বসিত দর্শকরাও। উল্লেখ্য, গানের কথা দিয়েছিলেন নবীন বিশু। সুর করেছিলেন ভি রাজ বন্ধু। তবে সম্প্রতি নিজের এই পুরনো পারফর্ম্যান্সের ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই নিজের অনুরাগীদের পাশাপাশি নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত তিনি।
ভারতে আধার কার্ড বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্কিং পরিষেবা থেকে সরকারি প্রকল্প—প্রতিটি ক্ষেত্রেই আধারের প্রয়োজনীয়তা…
ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থায় নিয়ম ভাঙলে কোনও রকম ছাড় নেই—এ বার সেই বার্তাই আরও একবার স্পষ্ট…
আইপিএল ২০২৬-এ একেবারে সিনেমার মতো নাটকীয় ম্যাচে শেষ হাসি হাসল কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার…
আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন না হয়, কিন্তু…
রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে এখনও টানাপোড়েন চলছে। এদিকে সম্প্রতি মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে…
ভারতের শীর্ষ টেলিকম সংস্থা Reliance Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যারা…