স্বপ্না চৌধুরী নামটা বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত কিছু নয়। হরিয়ানভি দর্শকদের পাশাপাশি বহুসাধারণ দর্শকদের মাঝেও পরিচিত তিনি। মঞ্চের পাশাপাশি অভিনেত্রীর দেখা মেলে বড়পর্দায় কিংবা একাধিক অনুষ্ঠানের আসরে। তবে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একাধিক নাচের ঝলক নজর কাড়ে নেটজনতার। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ঝলক।
হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম হলেন স্বপ্না চৌধুরী। হরিয়ানভি দর্শকদের অধিকাংশই তাকে এক ডাকে চেনেন। তার অনুষ্ঠানে তাকে একঝলক দেখার আশায় ভিড় জমান অগণিত মানুষ। বলাই বাহুল্য, একাধিক হরিয়ানভি নৃত্যশিল্পী তাকে অনুসরণ করেন। সেকথা আর আলাদাভাবে বলার নয়। প্রায় অনেকের সাথেই তুলনা টানা হয় স্বপ্না চৌধুরীর। তবে এই মুহূর্তে তিনি আবারো নিজের আরো এক নাচের ঝলকের সূত্রেই একাংশের মাঝে পুনরায় চর্চিত হচ্ছেন।
সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ঝলকটি ৩ মাস আগে ‘স্বপ্না এন্টারটেইনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত সেই ঝলক ৯৪ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ঝলকে অভিনেত্রীকে নীল রঙের সালোয়ার কামিজেই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। এদিন অভিনেত্রী হিট হরিয়ানভি গান ‘গুস্সে নে সুত্রি লাগে’র তালেই হাজির হয়েছিলেন সকলের সামনে। তার পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন উপস্থিত সকলেই। অভিনেত্রীর এই নাচের ঝলক যে বেশ কিছুসময় আগেকার তা অভিনেত্রীকে দেখেই স্পষ্ট হচ্ছে। আপাতত, এই ঝলকে অভিনেত্রীর দুর্দান্ত নাচের ঝলক দেখে খুশি তার ভক্তরাও।
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…