‘তেরি আঁখাকাইয়ো কাজাল’ গানে মঞ্চ কাঁপালেন Sapna Choudhary, এমন নাচের ভিডিও সামনে এসেছে

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই ভাইরাল হয়েছে অভিনেত্রীর নাচের এই সাম্প্রতিক ভিডিওটি।

উল্লেখ্য, স্বপ্না চৌধুরীর এই নাচের ভিডিওটি বেশ পুরানো। ৫ বছর আগেই ‘ত্রিমূর্তি ক্যাসেটস্’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি। বর্তমানে এই ভিডিওটি ১০ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন। পছন্দও করেছেন বহুজন। ভিডিওতে ‘তেরি আঁখাকাইয়ো কাজাল’এর তালেই এদিন স্টেজ কাঁপিয়ে ছিলেন তিনি। অভিনেত্রীর পরনে ছিল সাদা সালোয়ার কামিজ। তার নাচ দেখে সেখানে উপস্থিত সকল দর্শকরাও রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। হয়েছিল টাকার বৃষ্টিও, ভাইরাল হওয়া ঝলকে নজর দিলেই সেকথা স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এবার ৬ লেনের উড়ালপুল! বদলে যাবে বিমানবন্দরের রাস্তা

কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়াতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।…

May 14, 2026

বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, একধাক্কায় ডবল পেনশন! বড় ঘোষণা রাজ্য সরকারের

নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিগুলিই ধাপে ধাপে…

May 14, 2026

উত্তরবঙ্গের জন্য বড় উপহার! এনজেপি-অমৃতসর রুটে ছুটবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের জন্য আরও এক বড় সুখবর। বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit…

May 14, 2026

Ayushman Bharat: কারা কারা পাবেন না ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা? সামনে এল বড় তথ্য

পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত…

May 14, 2026

প্রতি ঘণ্টায় ২৫০ থেকে ৩২০ কিলোমিটার, কাশ্মীরেও ছুটবে বুলেট ট্রেন! অমৃতসর থেকে জম্মু পৌঁছবেন মাত্র ২ ঘণ্টায়

মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…

May 14, 2026

রেশনে আর মিলবে না আটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া অ্যাকশন নতুন খাদ্যমন্ত্রীর, দিলেন এই বার্তা

রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…

May 14, 2026