মিউজিক

Sapna Choudhary: ‘তেরি আঁখা কা ইয়ো কাজল’র তালে মঞ্চ কাঁপালের স্বপ্না চৌধুরী, ভাইরাল ভিডিও

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার শেয়ার করা যেকোনো ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে সকলের। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি একটি ধামাকেদার হরিয়ানভি গানের সাথে স্বপ্ন চৌধুরীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় হরিয়ানভি দর্শকদের মাঝে ভাইরাল হয়েছে ‘স্বপ্না এন্টারটেনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি ৩ মাস আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে এই ভিডিওটি ২ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে হিট গান ‘তেরি আঁখা কা ইয়ো কাজল’এর তালে ঠুমকা দিতে দেখা গিয়েছিল স্বপ্না চৌধুরীকে। এদিন আকাশী নীল রঙের সালোয়ার কামিজে দেখা মিলেছিল তার। সাথে নিয়েছিলেন মানানসই ওড়নাও। এই পোশাকেই উল্লেখ্য গানের তালে এদিন মঞ্চ মাতিয়েছিলেন অভিনেত্রী। তার নাচ যে সেখানে উপস্থিত দর্শকরাও রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন, তা ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026