বিনোদন

Swapna Choudhary Video: বিয়ের অনুষ্ঠানে দুর্দান্ত নাচ স্বপ্না চৌধুরীর, নাচ দেখে কোমর দোলালেন দর্শকরাও

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তার একটি সাম্প্রতিক রিল ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে সকলের। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে নিজের একটি সাম্প্রতিক রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে সেই ভিডিওই অভিনেত্রীকে নিয়ে চর্চা হওয়ার অন্যতম কারণ।

সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওটি অভিনেত্রী নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েছেন। সম্ভবত খুব সম্প্রতি একটি বড় বিয়ের অনুষ্ঠানের রিসেপশন পার্টিতে তিনি পারফর্ম করতে গিয়েছিলেন। সেখানেই সমস্ত দর্শকদের মাঝে জনপ্রিয় হরিয়ানভি গান ‘ফৌজি ফৌজান’এর তালেই মঞ্চ মাতাতে দেখা গিয়েছে স্বপ্না চৌধুরীকে। উল্লেখ্য, এই হরিয়ানভি মিউজিক ভিডিওতেও দেখা মিলেছিল অভিনেত্রীর। বলাই বাহুল্য, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সকল নিমন্ত্রিতরাই রীতিমতো অভিনেত্রীর নাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওতেই সেই ঝলক স্পষ্ট।

এদিন পারফর্ম করার সময়ই এই ভিডিওটি বানিয়েছিলেন অভিনেত্রী, তা নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ নেই। এদিন সাদা সালোয়ার স্যুটেই দেখা মিলেছিল তার। সবসময়ের মতো এদিনও অভিনেত্রীর রূপ মন কেড়েছিল দর্শকদের। আপাতত, তার এই সাম্প্রতিক হরিয়ানভি ভিডিওই মন মাতিয়েছে তার অগণিত ভক্তদের পাশাপাশি নেটনাগরিকদের একাংশের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026