আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।
আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। লক্ষাধিক মানুষ সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীকে ফলো করে থাকেন। তাই তো কোনো নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসলেই তা চোখের পলকে তুমুল ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়াতে। সম্প্রতি এমনই একটি ভিডিও নিয়ে তুমুল চর্চা চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
নতুন ভাইরাল হওয়া ভিডিওটি স্বপ্না চৌধুরী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে এই হরিয়ানভি ডান্সার একটি সবুজ রঙের স্যুট পরেছেন যাতে তাঁকে অত্যন্ত সুন্দরী লাগছিল। হালকা মেকআপ এবং সেই সাথে ‘ম্যায় তেরি নাচি নাচু’ গানের তালে অসম্ভব সুন্দর অভিব্যক্তি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে আসতেই তা তুমুল ভাইরাল হয়ে গেছে। ১ লাখ ৩৪ হাজার মানুষ এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে নিয়েছেন। ভিডিওতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন ফ্যানরা। কেউ বলেছেন, ‘তাহালকা মাচা দিয়া’, তো কেউ বলেছেন, ‘সুপারহট’। সবমিলিয়ে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল স্বপ্না চৌধুরীর নতুন ভিডিও।
কবে ছুটবে বুলেট ট্রেন? এখন দেশের বেশিরভাগ মানুষের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময়…
গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…
বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…
ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…
আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…
চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…