অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের সূত্র ধরেই নিজের একটি ঝলক শেয়ার করে নিয়েই এই মুহূর্তে চর্চিত অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি তার শেয়ার করে নেওয়া ঝলক ভাইরাল হতেই আবারো একাংশের মাঝে চর্চিত স্বপ্না।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘সঞ্জয় কুমার তিওয়ারি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল প্রায় পাঁচবছর আগে। ইতিমধ্যেই সেই ঝলক পৌঁছে গিয়েছে আড়াই লাখেরও বেশি মানুষের কাছে। ঝলকে জনপ্রিয় ভোজপুরি অভিনেতা-গায়ক কেশরী লাল যাদবের সাথেই মঞ্চ কাঁপাতে দেখা গিয়েছে স্বপ্না চৌধুরীকে। এদিন ভোজপুরি গানের তালেই কমলা রঙের সালোয়ার কামিজেই মঞ্চে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। পাশাপাশি কালো শার্ট ও ব্লু জিন্সে ছিলেন অভিনেতা। এদিন জনপ্রিয়, হিট ভোজপুরি গানের সাথেই দেখা গিয়েছিল তাদের। তাদের সেই পারফর্ম্যান্স যে সেখানে উপস্থিত সকল দর্শকদের মন জয় করে নিয়েছিল, তা ঝলকে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসেই স্পষ্ট হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…