বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে অসাধারণ নৃত্যশিল্পী হওয়ার পর এবার ডক্টর হলেন স্বপ্না চৌধুরী। রাজস্থানের এনআইএমএস বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অফ ফিলোসফির সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে স্বপ্না চৌধুরীকে। শিল্পকলার ক্ষেত্রে অসামান্য অবদানের কথা মাথায় রেখে এই বিশ্ববিদ্যালয় এই সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
এই প্রসঙ্গে এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এবং চ্যান্সেলর ডঃ বলবির সিং তোমার জানিয়েছেন যে তিনি স্বপ্না চৌধুরীর আবেদন গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন যে স্বপ্না চৌধুরীর পাঠানো প্রতিটি রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হবে এবং সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে পড়ানো হবে। গত মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয় সংবর্ধনা ও সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পৌঁছেছিলেন স্বপ্না চৌধুরী। তিনি সেখানে রম্প ওয়াক করেন এবং সেইসাথে গান এবং নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীদের মন জয় করেন।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্বপ্না চৌধুরীর সম্বন্ধে বলেন যে তিনি তাঁর অনেক গান ও সিনেমা দেখেছেন। অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও স্বপ্না চৌধুরীর এই কঠোর পরিশ্রম এবং লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তিনি। আর সেই জন্য এই মহান শিল্পীকে সম্মানসূচক ডক্টর অফ ফিলোসফি উপাধিতে ভূষিত করা হয়েছে। স্বপ্না চৌধুরীকে এই সম্মানসূচক পদবী দিয়ে NIMS গর্ববোধ করছে বলেই জানিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…