পলিটিক্স

এবার ছেলের মুখেও গালি শুনলেন ‘নির্লজ্জ শোভন’

এতদিন পর্যন্ত শোভন-বৈশাখী এবং রত্না এই তিনজনের মধ্যে সমস্ত আক্রমণ সীমিত থাকতো। কিন্তু এবারে জল্পনায় অংশ নিলেন
শোভনপুত্র ঋষি চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায় ওরফে ঋষি এবারে সরাসরি নিজের বাবাকে কটাক্ষ করলেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে তার সম্পর্ককে শোভন চট্টোপাধ্যায়ের লাভ লাইফ বলে কটাক্ষ করেছেন তিনি। এছাড়াও নিজের বাবাকে নির্লজ্জ শোভন বলেও কটাক্ষ করলেন শোভন পুত্র।

জামাইষষ্ঠীর দিন শোভন চট্টোপাধ্যায় নিজের সমস্ত স্থাপন এবং অস্থাবর সম্পত্তির অ্যাটর্নি জেনারেল করে দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে শোভন চট্টোপাধ্যায়ের নাম সংযুক্ত করে জল্পনা বাড়িয়েছেন। তারপর থেকেই শুরু হয়েছে শোভন এবং বৈশাখীর মধ্যে সম্পর্কের নতুন ইনিংস এবং রত্না চট্টোপাধ্যায়ের কটাক্ষের পর্ব।

শুক্রবার থেকেই নতুন নাটক শুরু করেছেন শোভন এবং বৈশাখী। বৈশাখী বন্দ্যোপাধ্যায় শুক্রবার নিজে পুলিশ কমিশনার কে চিঠি লিখে জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায় নাকি শোভন চট্টোপাধ্যায় কে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। অন্যদিকে শোভন অভিযোগ করেন তার সম্পত্তি রত্না এবং তার বাবা ও ভাই দখল করে রেখেছেন। ওই সম্পত্তির অধিকার পাচ্ছেন না শোভন চট্টোপাধ্যায় নিজে। রত্না চট্টোপাধ্যায়ের বাবা এবং ভাই শোভন চট্টোপাধ্যায় কে গোলপার্কের ফ্ল্যাট খালি করার দাবি জানান। উল্টোদিকে শোভন চট্টোপাধ্যায় বলেন রত্না চট্টোপাধ্যায় যে ফ্ল্যাটে থাকছেন সেটা ওনার। বর্তমানে এই সম্পত্তি নিয়ে শুরু হয়েছে জল্পনা।

পাশাপাশি শোভন অভিযোগ করেছেন তার স্ত্রী রত্না তার ছেলেকে ব্যবহার করছেন তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য। এই মন্তব্যের পরেই গর্জে ওঠেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি বলেন, ” আমি  ১৮ বছর বয়স হওয়ার পরেই মা এবং বাবার বিচ্ছেদ হয়েছে। আমি আমার মা এবং বাবা দুজনকে খুব ভালো করে চিনি। তাই আমার বিচার আমাকে করতে দেওয়া উচিত।’ এছাড়াও শোভন চট্টোপাধ্যায় বলে নিজের বাবাকে সম্বোধন করে ঋষি বললেন, বাবা ব্যস্ত তার লাভ লাইফ নিয়ে, সকলকে বোকা ভাবার এখনো কোনো কারণ ঘটেনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026