সারা আলি খান যিনি পতৌদি পরিবারের সদস্যা, মনসুর আলি খান পতৌদির নাতনী, সেই তিনি কিনা নেচে ভিক্ষা করে টাকা তুলতেন? পরপর তিনটে মুভি করে নিলেন, এরপরেও ভিক্ষা কেন? তবে কি শ্যুটিং করছিলেন সারা? নাহ এমনটাও নয়। আপাতত নতুন কোন শ্যুটিং তিনি করছেন না। ‘কুলি নং ওয়ান’ এর প্রোমোশনে নেমেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে। তাহলে কেন ভিক্ষা করছেন অভিনেত্রী?
নিজের এমন ভিক্ষাবৃত্তির কথা সারা নিজেই বলেন। কোন শ্যুটিং নয়। সত্যি সত্যি তিনি ভিক্ষা করে ছিলেন। ঘটনাটি ঘটেছিল যখন সারা একদম ছোট্ট। তখনও সারা তাঁর বাবা সাইফ ও মা অমৃতার সঙ্গে থাকতেন। একবার বাবা মা ভাইয়ের সঙ্গে শপিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে সাইফ-অমৃতা দোকানে ঢুকে যায়, কিন্তু সারা রাস্তায় দাড়িয়ে থাকে দোকানের বাইরে। সদ্য নাচের স্কুলে ভর্তি হওয়া মেয়ে রাস্তাতেই নেচে ওঠে। ব্যাস যেই না নাচ শুরু তক্ষুনি কিছু পথচারী সারাকে কিছু টাকা দেন। সারা নাকি প্রথমে হতবাক হয়েছিলেন। পরে অবশ্য বুঝেছিলেন যে সবাই তাঁর নাচ পছন্দ করছে তাই এভাবেই নেচে যাওয়া উচিত তাঁর। ইতিমধ্যেই দোকান থেকে বেরিয়ে আসেন সইফ-অমৃতা। হাউজ হেল্পার তাঁকে জানান, সারা এত কিউট, যে তাঁকে দেখে সকলে টাকা দিয়ে গিয়েছে । তখন অমৃতা বলেন, কিউট নয়, ওঁকে ভিখারি ভেবে টাকা দিয়ে গিয়েছে। চলুন সারার মুখ থেকেই শুনে নিই!
প্রসঙ্গত কিছুদিন আগে সারার আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে সারা বরুণকে বলছেন, ‘নক নক, ক্যাশ? ‘বরুণ বলছেন কিসের ক্যাশ? সারা বলছেন দিওয়ালির জন্য দেবে। আসলে আগামী মাসের ২৫ তারিখ অর্থাৎ ২৫ শে ডিসেম্বর মুক্তি পাবে ডেভিড ধাওয়ানের ‘কুলি নম্বর ওয়ান’। সেই ছবির প্রোমোশনের জন্য ময়দানে নেমেছেন সারা আলি খান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…