খেলা

Shubman Gill-Sara Ali Khan: ফ্লাইট হোক কিংবা হোটেল, সারা আলি খানের সাথে সময় কাটাচ্ছেন শুভমান গিল! ভাইরাল ভিডিও

ফের সংবাদ শিরোনামে শুভমান গিল। ব্যক্তিগত জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। সম্প্রতি ব্যাট হাতে সাড়া জাগাতে না পারলেও ডানহাতি এই ব্যাটসম্যান ব্যক্তিগত কারণে সংবাদ শিরোনাম উত্তপ্ত করে চলেছেন। বিগত বেশ কয়েক বছর ধরে তার সঙ্গে নাম জড়িয়েছে শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের সঙ্গে। বিভিন্ন মাধ্যমে দাবী করা হয় যে, সারা টেন্ডুলকারের সঙ্গে ডেট করছেন শুভমান গিল। তবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পরেও এখনো অব্দি সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের মান্যতা দেননি এই জুটি।

সম্প্রতি সারা টেন্ডুলকারের জন্য নয়, বরং বলিউড অভিনেত্রী সারা আলী খানের সাথে নাম জড়িয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। বিভিন্ন মাধ্যমের মান্যতা অনুযায়ী, বর্তমানে সারা আলী খানের সাথে ডেট করছেন শুভমান গিল। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোর পেছনে অবশ্য একাধিক কারণ প্রকাশ্যে এসেছে। বিগত বেশ কিছুদিন ধরে সারা আলি খানের সাথে সময় কাটাতে দেখা গেছে শুভমান গিলের। বেশ কিছুদিন পূর্বে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েও সারা আলী খানের সাথে সময় কাটিয়ে ছিলেন ভারতীয় এই ক্রিকেটার।

সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, সারা আলি খানের সাথে একই রেস্টুরেন্টে ডিনার উপভোগ করছেন শুভমান গিল। আর এরপর থেকে এখনো পর্যন্ত একাধিকবার এই জুটিকে একত্রে দেখা গেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে সারা এবং শুভমানকে একসঙ্গে দেখা গেছে। উভয় তারকাকে একই সঙ্গে একটি পাঁচ-তারকা হোটেলের লবিতে দেখা গেছে যেখানে সারা ক্রপ টপ এবং প্যান্টে রয়েছে। অন্যদিকে, শুভমানকেও লবিতে লাগেজ বহন করতে দেখা গেছে। পাশাপাশি আরেকটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে, যেখানে সারা আলি খানের সঙ্গে একই ফ্লাইটে ভ্রমণ করতে দেখা গেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026