বিগত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত খবর হিসেবে পরিবেশন হচ্ছে বলিউড অভিনেত্রী সারা আলী খানের বিবাহ প্রসঙ্গ নিয়ে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেটারের সাথে সাতপাকে বাঁধা পড়তে পারেন ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী। অবশ্য এমনটা মনে করার পেছনে বর্তমানে একাধিক কারণ দৃষ্টিগোচর হচ্ছে। বিগত বেশ কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে সারা আলী খানের। বেশ কয়েকবার তাদের একত্রে দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে এয়ারপোর্ট অবদি। যার ফলশ্রুতিতে বর্তমানে তাদের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত খবর পরিবেশন করা হচ্ছে।
বিগত বেশ কিছুদিন ধরে সারা আলি খানের সাথে সময় কাটাতে দেখা গেছে শুভমান গিলের। বেশ কিছুদিন পূর্বে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েও সারা আলী খানের সাথে সময় কাটিয়ে ছিলেন ভারতীয় এই ক্রিকেটার। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, সারা আলি খানের সাথে একই রেস্টুরেন্টে ডিনার উপভোগ করছেন শুভমান গিল। আর এরপর থেকে এখনো পর্যন্ত একাধিকবার এই জুটিকে একত্রে দেখা গেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখাতে সারা এবং শুভমানকে একসঙ্গে দেখা গেছে। উভয় তারকাকে একই সঙ্গে একটি পাঁচ-তারকা হোটেলের লবিতে দেখা গেছে যেখানে সারা ক্রপ টপ এবং প্যান্টে রয়েছে। অন্যদিকে, শুভমানকেও লবিতে লাগেজ বহন করতে দেখা গেছে। পাশাপাশি আরেকটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে, যেখানে সারা আলি খানের সঙ্গে একই ফ্লাইটে ভ্রমণ করতে দেখা গেছে শুভমান গিলকে।
দীর্ঘদিন ধরে দুজনের একত্রে সময় কাটানো এবং সোশ্যাল মিডিয়ার সামনে সত্যতা প্রকাশ না করায় জল্পনা উঠেছে তারা নিজেদের মধ্যে ডেট করছেন। ফলশ্রুতিতে খুব শীঘ্রই নেট প্রেমীরা আরও একটি বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেটারের জুটি দেখতে পাবেন বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…