সাইফ কন্যা সারা আলি খান বলিউডের অন্যতম উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন। সেলেব কিড হিসেবে ছোট থেকেই বেশ জনপ্রিয় তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে তিনি। বাবা-মায়ের মতই অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন সারা। ইতিমধ্যেই একাধিক হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন সারা। কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় থাকেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ঝলকের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটে প্রায়ই অংশগ্রহণ করতে দেখা যায় অভিনেত্রীকে। নিজের ফিটনেস নিয়েও তিনি কম সচেতন নন। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ফিটনেসের একাধিক ঝলক মিলবে। তবে এই মুহূর্তে ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও যেখানে অটোরিক্সাতে মুম্বাইয়ের রাস্তাতেই দেখা মিলেছে অভিনেত্রীর।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে গোলাপি পোশাকে দেখা গিয়েছে। এদিন শুটিং স্পটে গাড়ি না আসায় বিপত্তিতে পড়েছিলেন সাইফ কন্যা। আর সেই কারণবশতই সেটের কর্মকর্তাদের ঠিক করে দেওয়া একটি অটো করেই গন্তব্যে রওনা দিয়েছিলেন তিনি। সাথে ছিলেন একজন ক্যামেরাম্যানও। আর সেই সময়ই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন সারা। জানিয়েছেন, নিজের গাড়ি না আসার কথাও। তবে এই পুরো বিষয়টি যে সাইফ কন্যা বেশ উপভোগ করছিলেন, সেকথা সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে দেখলেই স্পষ্ট হবে। আপাতত, মুম্বাইয়ের রাস্তায় অটোরিক্সাতে বসেই মিডিয়ার পাতায় চর্চিত অভিনেত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…