খেলা

সারা আলি খান এখন অতীত, এই নারীর প্রেমে মশগুল ক্রিকেটার শুভমান গিল

ভারতীয় তরুণ, হ্যান্ডসাম ক্রিকেটার শুভমান গিল (Shubham Gill) এখন অনেক মেয়েরাই ক্রাশ। কম বয়স, খেলোয়াড়, হ্যান্ডসাম সব মিলিয়ে মেয়েরা যেন সোনায় সোহাগা। আর হবে নাই বা কেন, এমন মানুষ কতজনের ভাগ্যে জোটে? তবে, চর্চা বলছে শুভমান নাকি শচীন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ডেট করছেন। দুজনের মধ্যে একটা রসায়ন যে তৈরি হয়েছে সেটি অনেকের নজরে এসেছে। যদিও সারা আলি খান নাকি সারা তেন্ডুলকর এই নিয়ে কিছুদিন যাবৎ বেশ গসিপ চলে, অবশেষে ক্রিকেটারের ভক্তরা সিউর হয় এই গসিপ কুইন হলেন সারা তেন্ডুলকর। তাহলে কি ক্রিকেটারের জামাই ক্রিকেটার হবেন? সেটা অবশ্য সময় বলবে।

গসিপের মধ্যে আরেকটি গসিপ তৈরি হয়েছে, যেখানে শুভমান গিলকে দেখা গিয়েছে অন্য একটি মেয়ের সঙ্গে ফুল বিনিময় করতে। মেয়েটি হাসতে হাসতে ফুল উপহার করছেন আর শুভমান হাসি মুখে সেই ফুল নিচ্ছেন। ছবিটি ভাইরাল হতেই তার ভক্তরা দাবি করেন যে শুভমান হয়তো সারা তেন্ডুলকরকে প্রতারণা করছেন। ব্যাপারটি কতটা সত্য সেটা সময় বলবে ঠিকই, তবে ভাইরাল হওয়া ছবিটি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

ঘটনা হল, শুভমান সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ নীহারিকার (Niharika NM) সঙ্গে একটি কোলাবোরেশন ভিডিয়ো করেছেন তিনি। সেই ভিডিয়োটি বানানো হয় এই মর্মে যে, প্রথম ডেটে গিয়ে কেমন ধরনের কথাবার্তা হয়। ভিডিয়োর ক্যাপশনে নীহারিকা লেখেন, ‘আমি জানি না এটা ডেট ছিল নাকি ম্যাজিক শো।’ ভিডিওটি বেশ মজাদার, যেখানে শুভমান প্রথমেই নীহারিকাকে বলেছেন যে আমি তোমার চুল খুব পছন্দ করি, এরপর কথা এগোতে থাকে আর একটা মজাদার এন্ডিং হয়। দেখুন সেই ইনস্টাগ্রাম ভিডিওটি।

প্রসঙ্গত, বর্তমানে, শুভমান গিল এবং সারা দুজনেই এই মুহূর্তে লন্ডনে রয়েছেন৷ শুভমানএর ফ্যানেরা নিশ্চিত যে এই তরুণ জুটির ডেটিং করছেন নিশ্চয়। যদিও, এই ইয়ং কাপল সত্যিই ডেটিং করছেন কিনা তা নিয়ে অফিসিয়াল কোনও খবর নেই। এদিকে, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নিশ্চিত যে গিল এবং সারা-র মধ্যে একটা কেমিস্ট্রি নিশ্চিতভাবেই আছে।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026