বিনোদন

সুশান্তের বাগানবাড়িতে রাতের পর রাত কাটাতেন সারা আলি খান, দাবি বাড়ির কেয়ারটেকারের

সুশান্ত কেসের জল অনেক দূর গড়িয়েছে। এখনও পর্যন্ত সুশান্ত মৃত্যু কেস সল্ভ না হলেও মাদকযোগ নিয়ে তদন্ত জারি রয়েছে। গতকাল সোমবার এনসিবি তল্লাশি চালায় সুশান্তের বাগান বাড়িতে। পাবনা লেকের পাশেই ওই বাগান বাড়ি। সেখান থেকেই উদ্ধার হয় নানান নিষিদ্ধ ওষুধ, হুক্কা, ট্যাবলেট, সিগারেটের আস্ট্রে সহ অন্যান্য ওষুধ। জানা গিয়েছে, ওই বাগানবাড়িতে প্রায়শই পার্টি করতেন সুশান্ত! সূত্রের খবর, ওই পার্টিতেই উপস্থিত থাকতেন রিয়া, সারা আলি খান সহ বলিউডের আরও অনেক ব্যক্তি। ওই বাগানবাড়ির কেয়ারটেকার জানান, সারা আলি খান বহু আগে থেকেই ওই বাগান বাড়িতে আসতেন, পার্টি করতেন। ২০১৮ থেকে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত মাঝেমধ্যেই এই বাগান বাড়িতে সুশান্তের সঙ্গে ৩-৪ দিন এসে থাকতেন সারা।

ওই কেয়ারটেকার এও জানান, সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও বন্ধু সিদ্ধার্থ পিঠানিরাও প্রায়-ই ওই বাগানবাড়িতে আসতেন। মধ্যরাত পর্যন্ত চলতো পার্টি। রিয়ার বয়ান অনুযায়ী, সুশান্ত তাঁর বন্ধুদের সঙ্গে ওই বাগান বাড়িতেই পার্টি করতেন। পাশাপাশি এই বাগানবাড়ির কেয়ারটেকার জানান, মাঝে মধ্যেই এই বাগানবাড়িতে রাতভোর পার্টি চলতো এবং সারা আলি খান খুব ঘন ঘন আসতেন।

এই সেই বাগানবাড়ি। যার মাসিক ভাড়া ২.৫ লক্ষ টাকা।

এই বাগানবাড়ি থেকেই উদ্ধার হয় হুক্কা, নিষিদ্ধ ওষুধ সহ অন্যান্য জিনিস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026