ক্রিকেট

শুভমনের বোনের সাথে সচিন-কন্যা সারা তেন্ডুলকর, তাহলে বিয়ে কি আসন্ন?

গত বছর থেকে শুভমন গিল (Shubhman Gill) -এর রিলেশনশিপ স্টেটাস নিয়ে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। 2023 সালে বলিউড তারকা সারা আলি খান (Sara Ali Khan)-এর সাথে শুভমনকে একটি রেস্তোরাঁয় ডিনার সারতে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের জল্পনা জোরালো হয়। এমনকি শুভমন নিজেও একটি টক শোয়ে এই জল্পনা জিইয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু বছর ঘোরার আগেই শুভমনের সারার সম্পর্কের গুঞ্জনে আবারও সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। তবে এই সারা নবাব পতৌদির বংশধর নন। তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)-এর কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। সারা ও শুভমন দুইজনেই অবশ্য তাঁদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। কিন্তু সম্প্রতি একটি ভিডিও দেখে নড়ে-চড়ে বসেছেন নেটিজেনদের একাংশ।

ভিডিওতে শুভমনের সাথে সারাকে দেখা যায়নি। তবে তাঁর বোনের সাথে একই গাড়িতে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন সারা। ঘটনাটি ঘটে রবিবার ভোরে। সেই সময় একটি পার্টি থেকে গাড়িতে চড়ে বেরিয়ে আসছিলেন সারা ও শুভমনের বোন শাহনীল গিল (Shahneel Gill)। কালো রঙের পোশাকে সুসজ্জিত ছিলেন সারা। শাহনীল পরেছিলেন প‍্যাস্টেল রঙের পোশাক। বর্তমানে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে শাহনীলের মুখে ছিল মাস্ক। কিন্তু সারা মাস্ক পরেননি। পাপারাৎজিদের একাংশের ক্যামেরা ঝলসে উঠতেই হেসে ফেলে নিজের হাত দিয়ে মুখ আবৃত করেন সারা। পরে হাত সরিয়ে নিলেও মাথা নিচু করেছিলেন তিনি।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে মনে করছেন, শুভমনের পরিবারের কাছাকাছি চলে এসেছেন সারা। এই কারণেই এদিন শাহনীলের সাথে দেখা গিয়েছে তাঁকে। অনেকে মনে করছেন, এবার হয়তো সারা ও শুভমনের চার হাত এক হতে পারে। এর আগে শুভমনের খেলা সময় সারাকে বারবার দেখা গিয়েছে গ্যালারি থেকে তাঁকে চিয়ার আপ করতে। তবে এবার তাঁদের সম্পর্কে কোন সমীকরণ দানা বাঁধছে তা শুধু জানেন সারা ও শুভমনই।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026