বিনোদন

Snigdhajit Bhowmik: ছোটবেলা থেকে রবীনা টন্ডনকেই পছন্দ করেন স্নিগ্ধজিৎ, খোলসা করলেন তাঁরই স্ত্রী

আজকালকার দিনে সিনেমা সিরিয়ালের পাশাপাশি ভারতীয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে বিভিন্ন রিয়েলিটি শো। কিছুদিন আগেই জি টিভি চ্যানেলে শুরু হয়েছে সারেগামাপা। এবারের সিজিনে রীতিমতো জয়জয়কার চলছে বাংলার। সেরা ১৬ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলার স্নিগ্ধজিৎ, কিঞ্জল, অনন্যা এবং নীলাঞ্জনারা। এঁরা সকলেই বাংলা রিয়েলিটি শো থেকে সকলের কাছে পরিচিত। তাঁদের অসম্ভব সুন্দর গানের গলা মুগ্ধ করছে বিচারক বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া প্রমুখরা। সম্প্রতি স্নিগ্ধজিৎ এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।

সারেগামাপার মঞ্চে কিছুদিন আগে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হয়েছিলেন রবীনা টন্ডন। মঞ্চে তাঁর উপস্থিতি রীতিমত জমিয়ে দিয়েছিল ওই এপিসোডটিকে। সেখানেই স্নিগ্ধজিৎ একটি গানে পারফর্ম করার পর স্নিগ্ধজিৎ জায়া জানান যে ছোট থেকেই রবীনা টন্ডনের বিরাট ফ্যান তাঁর স্বামী। তিনি রসিকতা করে অভিযোগ জানিয়ে বলেন যে স্নিগ্ধজিৎ এর সাথে তাঁর বিয়ে ১১ বছর হয়ে গেলেও, স্নিগ্ধজিৎ বরাবর রবীনার প্রশংসা করে থাকেন। এছাড়া তিনি জানান যে ছোট্ট বয়স থেকে স্নিগ্ধজিৎ তাঁর মানিব্যাগে রবীনার একটি ছবি খুবই যত্ন করে রেখেছেন।

এই কথা শুনে বেশ অবাক হয়ে যান নব্বইয়ের দশকের সুপারহিট অভিনেত্রী রবীনা টন্ডন। তিনি খুব খুশি হন এই দেখে যে তাঁর এত বড় ফ্যান স্নিগ্ধজিৎ। মঞ্চে এসে তিনি স্নিগ্ধজিতের মানিব্যাগ থেকে ওই ছবি দেখেন এবং তাতে অটোগ্রাফ দিয়ে দেন। তারপর তিনি সবাইকে অবাক করে দিয়ে ওই ছবিতে গভীর চুম্বন করে লাল লিপস্টিকের দাগ লাগিয়ে দেন। এই দৃশ্য দেখে বিচারক থেকে শুরু করে সব দর্শক হাততালি দিয়ে ওঠেন।

এরপর স্নিগ্ধজিৎ এর স্ত্রী রবীনার কাছে নাচ শেখানোর জন্য অনুরোধ করেন। তাঁকেও নিরাশ করেনি অভিনেত্রী। জনপ্রিয় ‘আঁখিয় সে গোলী মারে’ গানে রবীনা এবং স্নিগ্ধজিৎ এর স্ত্রী ব্যাপক নাচ করেন। বেশ দক্ষতার সাথে স্টেপ নকল করেন স্নিগ্ধজিৎ এর স্ত্রী। তার নাচ দেখে হাততালি দেন সকল বিচারক। এই এপিসোডটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026