অমৃতা সিং (Amrita singh)নিজের ছেলে ইব্রাহিম (Ibrahim khan) ও মেয়ে সারা (sara ali khan)-কে আঁকড়ে প্রতিটি মুহূর্ত বাঁচেন। সম্প্রতি ইন্সটাগ্রামে সারা ও ইব্রাহিমের স্কুলজীবনের ছবি শেয়ার করেছেন অমৃতা। ছবির সারা তখন যথেষ্ট ভারী চেহারার ছিলেন এবং চোখে ছিল চশমা। এখনকার গ্ল্যামারাস সারার সঙ্গে তার কোনও মিল নেই। তাঁর ভাই ইব্রাহিমও যথেষ্ট সাধারণ ছিলেন। সারা ও ইব্রাহিমের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে অমৃতাকেও। তাঁর চোখে রয়েছে সানগ্লাস। ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
গত মাসেই সারা ও অক্ষয়কুমার (Akshay kumar) অভিনীত ‘আতরঙ্গী রে’-র শুটিং শেষ হয়েছে। অপরদিকে করোনা অতিমারীর কারণে লকডাউনের সিদ্ধান্ত নিতে চলেছেন মহারাষ্ট্র সরকার। ফলে সারার হাতে এখন অখণ্ড অবসর। সারা ট্র্যাভেল করতে পছন্দ করেন। তাঁর প্রতিবারের বেড়ানোর সঙ্গী হন তাঁর ভাই ইব্রাহিম ও মা অমৃতা। এবারেও তার ব্যতিক্রম হল না। সারা, ইব্রাহিম ও সারার বান্ধবী ইশিকা শ্রফ (Ishika shroff) বেড়াতে গিয়েছেন গুলমার্গে।
সেখান থেকে প্রচুর ইন্সটাগ্রাম রিল ও ছবি শেয়ার করছেন সারা। এর মধ্যে সারা ও ইব্রাহিমের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে সারাকে দেখা যাচ্ছে স্নো বাইকিং করতে। ইব্রাহিমের মুখ দেখে মনে হচ্ছে, দিদির কান্ড দেখে তিনি খুবই চিন্তিত। সারার পরনে গ্রে রঙের পুলওভার ও নীল ডেনিম এবং গ্রে রঙের বুটস। সারার চোখে রয়েছে মিরর গ্লাস। গুলমার্গের বরফ যে সারা ভালোই এনজয় করছেন, তা বোঝা যাচ্ছে। তবে এবার অমৃতা তাঁদের সঙ্গে যাননি। তিনি মুম্বইতে রয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…