কেরিয়ার

Saraswati Press Limited Job: মাধ্যমিক পাশেই সরস্বতী প্রেসে কাজের সুযোগ, বেতন মাসে ৩০,০০০ টাকা

বহুদিন পরে আবারো কর্মী নিয়োগ করতে চলেছে ভারত তথা কলকাতার অন্যতম প্রসিদ্ধ প্রেস লিমিটেড সরস্বতী প্রেস লিমিটেড। এই সংস্থায় এবারে চুক্তিভিত্তিক মোট ১৪টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সরস্বতী প্রেস লিমিটেডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, একজন সিকিউরিটি অফিসার অর্থাৎ সুরক্ষা আধিকারিক এবং বাকি ১৩ জন নিরাপত্তারক্ষী কর্মী নিয়োগ করা হবে।

সিকিউরিটি অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে এবং যেকোনো একটি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে ওই ব্যক্তিকে। তার পাশাপাশি জুনিয়র কমিশনার পদে এর আগে কর্মরত থাকতে হবে। নিয়োগ হওয়ার পরে প্রতি মাসে বেতন হবে ২৮,৬০০ টাকা।

অন্যদিকে, নিরাপত্তা রক্ষী পদে নিয়োগের জন্য কর্মীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে এবং একটি স্বীকৃত সংস্থা থেকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও, এর আগে একটি সংস্থায় প্রতিরক্ষা বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নিয়োগের পরে প্রতি মাসে ১৬,৫০০ টাকা বেতন হবে।

আবেদনের জন্য কি কি করতে হবে?

সম্প্রতি তোলা ২টি পাসপোর্ট মাপের ছবি, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, আগের কাজের অভিজ্ঞতার প্রমাণ-সহ প্রয়োজনীয় নথি সরস্বতী প্রেসের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র জমী দিতে হবে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026