নিউজ

তাঁর স্বামী একা নন, স্টিভ স্মিথও হাই তোলেন, ছবি পোস্ট করে নেটিজেনদের কড়া জবাব সরফরাজ ঘরনীর

লাহৌর: বাইশ গজে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে প্রাক্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে। কখনও দেশের হয়ে হতশ্রী পারফর্মেন্স তো, কখনও বা মাঠের মধ্যে খেলা চলাকালীন হাই তোলা, এসব কিছুর জন্যই নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে সরফরাজকে বহুবার। আর এবার সেসব কিছুর জবাব দিলেন সরফরাজ ঘরনী খুশভাকত সরফরাজ। তিনি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের হাই তোলার ছবি পোস্ট করে বলেছেন, তাঁর স্বামী একা নন, স্টিভ স্মিথও হাই তোলেন। এভাবেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন প্রাক্তন অধিনায়কের স্ত্রী।

২০১৯ বিশ্বকাপে দেশের হয়ে একেবারে জঘন্য পারফরম্যান্স করেছিলেন তৎকালীন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। শুধু তাই নয়, বিশ্বকাপের মাঠে বহুবার হাই তোলার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে তাঁর। ফলে সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে বারবার। পরবর্তী সময়ে অধিনায়কের পদ হারানো এবং দল থেকে বাদ সবকিছু ঘটে তাঁর ক্রিকেটীয় জীবনে। প্রায় এক বছর পর দলে ফিরে ইংল্যান্ডে দেশের হয়ে খেলতে গিয়ে সেই একই ছবি ধরা পড়ল চিত্রগ্রাহকদের ক্যামেরায়। টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ফের মাঠের মধ্যে হাই তুলতে দেখা যায় সরফরাজকে। পুনরায় তাঁকে সমালোচকদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে এবার আর চুপ না থেকে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। সরফরাজ টুইট করে লেখেন, ‘যতটা আমায় খারাপ মনে হয়, আমি ততটাও খারাপ নই।

শুধু তাই নয়, ঠিক তার পরেই সরফরাজের স্ত্রী স্টিভ স্মিথের হাই তোলার ছবি পোস্ট করে লেখেন, ‘লেজেন্ডাররা এমনই হন।’ ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন প্যাভিলিয়নে বসে হাই তুলতে দেখা যায় স্মিথকে। সেই ছবিকেই কাজে লাগিয়ে সরফরাজের স্ত্রী সমালোচকদের কড়া জবাব দেন। তবে থেমে থাকেননি নেটিজেনরাও স্টিভ স্মিথের সঙ্গে সরফরাজের কোনও তুলনাই হয় না, এমনটা বলে প্রাক্তন পাক অধিনায়কের স্ত্রীকে একহাত নেন সমালোচকরাও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026