বিনোদন

করোনায় প্রয়াত মহাভারতের ইন্দ্র ‘সতীশ কল’, দুঃখ প্রকাশ বলিউড মহলের একাংশের

গত বছর থেকেই বিশ্বজুড়ে প্রত্যেকটি মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে করোনা ভাইরাস প্যানডেমিক। চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ কিছুটা কমলেও মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আবারো পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিল মাসের শুরুতে করোনা সংক্রমনের গগনচুম্বী গ্রাফ রীতিমতো উদ্বেগে ফেলেছে ভারতবাসীকে। বর্তমানে গোটা দেশজুড়ে দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়েছে। তার ওপর গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে। এছাড়াও বিভিন্ন বলিউড অভিনেতা অভিনেত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সম্প্রতি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক মহাভারত এর দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করা সতীশ কল করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

আটের দশকে ছোটপর্দায় আলোড়ন সৃষ্টি করেছিল বিখ্যাত হিন্দি ধারাবাহিক মহাভারত। সেই ধারাবাহিকে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন সতীশ কল। সেই ধারাবাহিক থেকেই তিনি বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গতবছর করোনা লকডাউন এর সময় জানা গিয়েছিল ওই অভিনেতা আর্থিক দুরবস্থা এর মাধ্যমে দিন কাটাচ্ছিলেন। এমনকি তার কাছে প্রতিদিনের খাবার জোগাড় করে ওঠা চ্যালেঞ্জের হয়ে গিয়েছিল। অবশেষে কিছুদিন আগে তিনি নিজের বাড়িতেই ৭৩ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বলিউডের একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, সতীশ কল তার ফিল্মি ক্যারিয়ারে একাধিক পাঞ্জাবি ও হিন্দি সিনেমা করেছেন। তার মোট ছবির পরিমাণ ৩০০ টি। এমনকি নতুন প্রজন্মকে অভিনয় প্রশিক্ষণ দেয়ার জন্য তিনি লুধিয়ানাতে একটি অ্যাক্টিং স্কুল খুলেছিলেন। কিছুদিন আগে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, “বর্তমানে আমাকে সবাই ভুলে গেছে। তবে একসময় দর্শকরা আমাকে যা সম্মান এবং ভালোবাসা দিয়েছিল তার জন্য আমি কৃতজ্ঞ। সেই সাথে তিনি বলেছিলেন আমাকে যদি এখনো কেউ অভিনয়ের জন্য কোন চরিত্র দেয় তাহলে আমি তা করতে রাজি।” তবে সেই কাজ আর করা হলো না তার। করোনায় প্রাণ কেড়ে নিল তার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026