জীবনযাপন

সমস্তরকম দুর্ভোগ থেকে মুক্তি পাবেন, পাঠ করুন শনিদেবের মন্ত্র, সংসারের সুখ, শান্তি ফিরে আসবে

শ্রেয়া চ্যাটার্জি – ভক্তি সহকারে শনিদেবের উপাসনা ও পুজো করলে আপনি সমস্ত রকম দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। সংসারের সুখ, শান্তি ফিরে আসবে এবং মন মতো ফল পাবেন। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ এবং প্রতি শনিবার শনিদেবের সাথে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। শনিবার করে কোনো অশ্বত্থ গাছে জল ঢেলে শনিদেবের উপাসনা করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং আপনাকে সার্বিক সুখ আনন্দ দান করবেন। শুধু শনিবার নয়, প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করতে করতে যদি এই মন্ত্রটি পাঠ করেন তাহলে আপনার ভালো হবে –

‘সূর্যপুত্র দীর্ঘদেহী বিশালাক্ষঃ শিবপ্রিয়ঃ।
মন্দচার প্রসন্নাত্মা পীড়া দহতু শনিঃ।’

শনিদেবের মূর্তিতে প্রতিদিন সামান্য সরষের তেল লাগিয়ে প্রণাম করলে তার অশুভ প্রভাব ও দোষ দূর হয়। তাছাড়াও প্রতিদিন সকালে এবং দুপুরে খেতে বসার সময় নিজের খাবার আগে যদি খাস সামান্য খাবার সরিয়ে রাখা হয় এবং পরে সেই খাবারটি যদি কাককে খাওয়ানো হয়, তাহলে শনিদেবের উৎকট প্রভাব থেকে মুক্তিলাভ সম্ভব। তাছাড়াও গাই গরুকে কালো তিল আর গুড় শনিবার খাওয়ালে শনি দেব এবং মা ভগবতী দুজনেই প্রসন্ন হন। নীল এবং কালো রঙের পোশাক এর উপরে শনির কুদৃষ্টি থাকে। এই রঙের পোশাক বা এই রঙের বিছানার চাদর কিংবা জানালার পর্দা একদমই হওয়া উচিত নয়।

নবগ্রহের মধ্যে শনি একটি অন্যতম গ্রহ। শনি গ্রহকে ‘গ্রহরাজ’ বলা হয়। হিন্দু ধর্ম মতে, তিনি একজন দেবতা। তবে তিনি ‘উগ্র দেবতা’ বলে দুর্নাম ও আছে। এনার হাতে থাকে তীর-ধনুক, ত্রিশূল, গদা। বাহন শকুন ও কাক।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026