নিউজ

ফের বৈঠক, শনিবার জানা যাবে লকডাউনের চূড়ান্ত সিদ্ধান্ত

লকডাউন শেষ হতে আর হাতে গোনা কদিন বাকি। তারপরই শুরু হয়ে যাবে জনজীবন। কিন্তু আদৌ কি লকডাউন ১৪ তারিখ উঠে যাবে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমানে আক্রান্তের সংখ্য়া ৫ হাজার ১৪৯ জন। সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানেই দেশের মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে, সংখ্যাটা এখনও পর্যন্ত ৬৪-তে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ৭৯ জন। আজ সকালে আরও ৬০ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এই লকডাউনে কি কি করা উচিত, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য আগামী শনিবার আবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন মোদী। অনেক রাজ্যের পক্ষ থেকে লকডাউন এখনি না তোলার আর্জি করা হয়েছে। তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সেই রাজ্যে লকডাউন বাড়াতে চাইছেন। আর তাই সব কিছু চিন্তাভাবনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে লকডাউন একবার তুলে দিলে তা ভারতের পক্ষে মোটেও ভালো হবে না। আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে দেশবাসী। তাই কেন্দ্র চাইছে ধাপে ধাপে তোলা হোক লকডাউন। সূত্র অনুযায়ী জানা গেছে যে মন্ত্রী ও বিভিন্ন আমলারা জানিয়েছেন লকডাউন তুললেও শিক্ষা প্রতিষ্ঠান যাতে না খোলা হয়। এই জায়গাগুলিতে সবথেকে বেশি ভিড় জমায়েত হয়, তার উপর শিশুদের সমস্যা আরও বাড়তে পারে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, বন্ধ রাখা উচিত সমস্ত জমায়েত, মন্দির, মসজিদ, পার্ক, সিনেমাহল, শপিং মল এরকম জমায়েতপূর্ণ এলাকাগুলিকে বন্ধ রাখার আর্জি জানিয়েছেন মন্ত্রী ও আমলারা। আর শিক্ষাপ্রতিষ্ঠান গুলির সামনেই গরমের ছুটি, তাই সেই ছুটিটা একসাথে যুক্ত করে দেবার ও আবেদন করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026