করোনা পরবর্তী সময়ে আর্থিক মন্দার মুখোমুখি হতে হবে বিশ্বকে। সেই ধাক্কা এমন পর্যায়ে যেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবে না বলে আশঙ্কা করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য। করোনা পরবর্তী আর্থিক মন্দা সামাল দেওয়ার লক্ষ্যে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি গঠন করছে রাজ্য সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি লকডাউনের পরবর্তী সময়ে আর্থিক সমস্যা কাটাতে পরামর্শ দেবে রাজ্যকে।
এই কমিটিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে থাকবেন ডা. স্বরূপ সরকার। কমিটির সমস্ত বিষয় কো-অর্ডিনেট করবেন ডা: সুকুমার বন্দ্যোপাধ্যায় ও ডা: অভিজিত চৌধুরি। এই কমিটির পরামর্শ মতো আগামী দিনে সরকারের বিভিন্ন প্রকল্প এগিয়ে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। ২১ দিনের লকডাউন পর্ব শেষ হলে পরবর্তী আর্থিক কর্মসূচি স্থির করার আগে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এর আগে ২৮ মার্চ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর। তখনই পাশে বার্তা দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ভিডিও প্রকাশ করার আশ্বাস দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ২১ দিনের লকডাউন শেষে দেশের আর্থিক পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেই আশঙ্কা থেকেই কেন্দ্রীয় মন্ত্রী সহ সমস্ত সাংসদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন ৩০ শতাংশ কেটে নেওয়ার জন্য অর্ডিন্যান্স জারি করেছে সরকার। দেশের একমাত্র রাজ্য হিসেবে তেলেঙ্গানা সরকারও বিধায়ক, মন্ত্রী সহ সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীদের বেতন কাটছাঁট করেছে।
দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…
স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…