নিউজ

Saving scheme: এসে গেল সরকারের বিশাল বড় ঘোষণা, এই তিনটি প্রকল্পে বিনিয়োগ করে পেয়ে যাবেন প্রচুর সুদ, সহজে করুন আবেদন

ভারতে অনেক সরকারি সঞ্চয় প্রকল্প রয়েছে যা অর্থবিনিয়োগ করতে ইচ্ছুক ব্যক্তিদের নানা রকম সুবিধা প্রদান করে থাকে। জনগণকে তাদের ভবিষ্যৎ প্রয়োজন এর জন্য অর্থ সঞ্চয় করতে এবং দেশের সঞ্চয়ের সংস্কৃতিকে বৃদ্ধি করতে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালিয়ে থাকে। এই সঞ্চয় প্রকল্পগুলি সমস্ত মানুষের জন্য একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প প্রদান করে এবং তাদের সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করতে সহায়তা করে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। এমন পরিস্থিতিতে তিনটি সঞ্চয় প্রকল্প রয়েছে যা আপনার জন্য ব্যাপক লাভজনক প্রমাণিত হতে পারে। চলুন এই তিনটি কি কি একবার দেখে নেওয়া যাক।

১. জাতীয় সঞ্চয় প্রকল্প

এই অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করেন তাহলে পাঁচ বছরের আগে কিন্তু আপনি ভাঙতে পারবেন না। একটি একক একাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত এবং একটি যৌথ একাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন। এতে জমা করা টাকার পরিমাণ ১০০০ টাকার গুনিতক হওয়া উচিত এবং এই একাউন্ট যদি আপনি পাঁচ বছরের আগে ভাঙেন তাহলে আপনাকে কিছু টাকা পেনাল্টি দিতে হবে। যদি আপনি এক বছর পরে এবং তিন বছরের আগে এই অ্যাকাউন্ট বন্ধ করেন তাহলে জমার পরিমাণ থেকে ২ শতাংশ পেনাল্টি আপনাকে দিতে হবে। অন্যদিকে যদি আপনি তিন বছর পরে অ্যাকাউন্ট বন্ধ করেন তাহলে আপনাকে এক শতাংশ পেনাল্টি দিতে হবে।

২. ন্যাশনাল সেভিংস ফিক্স ডিপোজিট একাউন্ট

এতে এক বছর, দু বছর, তিন বছর এবং পাঁচ বছরের হিসেবে আপনি বিনিয়োগ করতে পারেন। ১০০০ টাকা দিয়ে আপনি এই সঞ্চয় প্রকল্প শুরু করতে পারেন এবং তারপর ১০০ টাকার গুণিতকে টাকা জমা দিতে পারেন। এতে একাউন্টে কোন সর্বোচ্চ জমা দেওয়ার সীমা নেই। ছয় মাস পরে অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব। তবে যদি আপনি ছ মাস পরে এই অ্যাকাউন্ট বন্ধ করেন কিন্তু এক বছর আগে প্রত্যাহার করেন তাহলে আপনাকে সরল সুদ দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু চক্রবৃদ্ধি সুদ পাবেন না। এছাড়া পাঁচ বছরের স্থায়ী আমানত আয়কর আইনের ধারায় কর ছাড়ের যোগ্য। এই মুহূর্তে পোস্ট অফিসের তরফ থেকে এই ধরনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে দারুন সুদ দেওয়া হচ্ছে।

৩. পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট

এই প্রকল্পের ন্যূনতম আমানত প্রয়োজন ৫০০ টাকা এবং সর্বোচ্চ আমানতের তেমন কোনো সীমা এই মুহূর্তে রাখা হয়নি ভারত সরকারের তরফ থেকে। একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে বা যৌথভাবে যেকোন প্রাপ্তবয়স্কের সঙ্গে নিজের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও একজন নাবালক যিনি ১০ বছর বয়সে পৌঁছেছেন তিনি স্বাধীনভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পর্যন্ত সুদ আয়কর আইনের অধীনে কর ছাড়ের যোগ্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026