ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে গ্রাহকদের কিছু নিয়ম মেনে চলতে হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিয়ম হলো ন্যূনতম ব্যাালেন্স বজায় রাখা। প্রতিটি ব্যাংকই গ্রাহকদের তাদের সঞ্চয়ী অ্যাকাউন্টে ন্যূনতম ব্যাালেন্স বজায় রাখার পরামর্শ দেয়। আপনার যদি জিরো ব্যালেন্স সঞ্চয়ী অ্যাকাউন্ট থাকে, তাহলে অ্যাকাউন্টে ন্যূনতম পরিমাণ না রাখার জন্য আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। তবে, সাধারণ সঞ্চয়ী অ্যাকাউন্টে প্রতিটি গ্রাহকের জন্য ন্যূনতম ব্যাালেন্স বজায় রাখা বাধ্যতামূলক।
HDFC BANK: এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, শহর এলাকার গ্রাহকদের কমপক্ষে ১০,০০০ রুপি বা ১ লক্ষ টাকার এফডি থাকা বাধ্যতামূলক। এছাড়াও, আপনাকে কমপক্ষে ৫,০০০ টাকার মাসিক গড় ব্যালেন্স বজায় রাখতে হবে। আধা-শহুর এলাকায় ২,৫০০ টাকা বা ২৫,০০০ টাকার এফডি থাকা প্রয়োজন।
ICICI BANK: আইসিআইসি ব্যাংকের রেগুলার সেভিংস অ্যাকাউন্টে গড় ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শহুর শাখায় কমপক্ষে ৫,০০০ টাকা এবং গ্রামীণ শাখায় কমপক্ষে ২,০০০ টাকা ন্যূনতম ব্যাালেন্স বজায় রাখা বাধ্যতামূলক।
PNB: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মেট্রো শহরে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা, আধা-শহরে ২,০০০ টাকা এবং গ্রামীণ এলাকায় কমপক্ষে ১,০০০ টাকা ব্যাালেন্স বজায় রাখা প্রয়োজন।
CANARA BANK: কানাড়া ব্যাংকে গ্রামীণ এলাকায় গড়ে ৫০০ টাকা, সাব আরবান শহরে ১,০০০ টাকা এবং মেট্রো শহরে ২,০০০ টাকা গড় ন্যূনতম ব্যাালেন্স বজায় রাখা বাধ্যতামূলক।
ভারতের বিভিন্ন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম ব্যাালেন্সের নিয়ম ভিন্ন হতে পারে। কোনো শাখায় এই নিয়ম নাও থাকতে পারে। অতএব, অ্যাকাউন্ট খোলার আগে ব্যাংকের সাথে যোগাযোগ করে নেওয়া ভালো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…