ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Savings Account: এই ৫টি ব্যাংক এখন দিচ্ছে সেভিংস একাউন্টের উপরে সবথেকে বেশি সুদ, আপনার অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে?

সারা দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের চাহিদা এবং সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলার পরিষেবা প্রদান করে থাকে। অনেক ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে আকর্ষণীয় সুদের হার অফার করে, যা গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক বলে প্রমাণিত হয়। সেভিংস অ্যাকাউন্টের সুদের হার দৈনিক ক্লোজিং ব্যালেন্সের ভিত্তিতেই গণনা করা হয়।

ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টে দেওয়া সুদ মাসিক বা ত্রৈমাসিক ব্যবধানে আপনার অ্যাকাউন্টে জমা হয়। সেভিংস অ্যাকাউন্টে কত সুদ দেওয়া হবে তা নির্ভর করে সম্পূর্ণ ব্যাঙ্কের উপর। কিছু ব্যাংকের সুদের হার বেশি থাকে আবার কিছু ব্যাংকের থাকে কম। আপনাদের জানিয়ে রাখি যে, প্রতিটি ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার দেয়। FD হোক বা সেভিংস একাউন্ট, তাদের ক্ষেত্রে সুদের হার অনেকটাই বেশি। তাহলে চলুন দেখা যাক SBI, ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, PNB, কানারা ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে কত সুদ দিচ্ছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – SBI

১০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স সহ সেভিংস অ্যাকাউন্টের জন্য সুদের হার ২.৭০ শতাংশ এবং ১০ কোটি টাকার বেশি ব্যালেন্সের জন্য ৩ শতাংশ৷

HDFC ব্যাঙ্ক

HDFC ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৫০ লক্ষ টাকার নিচে ব্যালেন্সের জন্য ৩ শতাংশ এবং ৫০ লক্ষ টাকার উপরে ব্যালেন্সের জন্য ৩.৫০ শতাংশ৷

ICICI Bank

ICICI ব্যাংকে ৫০ লক্ষ টাকার কম ব্যালেন্সের ক্ষেত্রে সুদের হার হবে ৩ শতাংশ। ৫০ লক্ষ টাকার বেশি ব্যালেন্সে ৩.৫ শতাংশ সুদের হার থাকবে।

PNB ( পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক )

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১০ লক্ষ টাকার কম ব্যালেন্সে ২.৭০ শতাংশ সুদের হার দেয়। ১০ লক্ষ থেকে ১০০ কোটি টাকার কম অ্যাকাউন্ট ব্যালেন্সে ২.৭৫ শতাংশ সুদের হার প্রদান করে৷ আর ১০০ কোটি টাকা বা তার বেশি অ্যাকাউন্ট ব্যালেন্সে ৩% সুদ দেয়।

কানারা ব্যাঙ্ক

কানারা ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ২.৯০ শতাংশ থেকে ৪ শতাংশের মধ্যে সুদের হার অফার করে। ২০০০ কোটি টাকার বেশি পরিমাণের উপর সর্বাধিক ৪% সুদ প্রদান করা হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026