ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সেভিংস একাউন্টের ব্যালেন্স কি মাইনাসে যেতে পারে? জেনে নিন আরবিআই-র নতুন নিয়ম

অধিকাংশ ব্যাংক তাদের গ্রাহকদের ব্যাংক একাউন্টে নূন্যতম ব্যালেন্স বজায় রাখার অনুরোধ করে থাকে। এই ব্যালেন্স না থাকলে ব্যাংক প্রায়শই জরিমানা বা চার্জ গ্রহণ করে থাকে। কিন্তু যখন এই জরিমানাগুলো প্রায় খালি একাউন্টে আরোপ করা হয় তখন কি হবে? তাহলে কি এই অ্যাকাউন্ট নেগেটিভ ব্যালেন্সে চলে যাবে? আমরা আসলে বলতে চলেছি রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মের ব্যাপারে।

বেশিরভাগ ব্যাংক তাদের সেভিংস একাউন্টে নূন্যতম ব্যালেন্স বজায় রাখে এবং এর জন্য তারা একটি নির্দিষ্ট পরিমান ধার্য করে থাকে। যদি ব্যালেন্স সেই নির্ধারিত পরিমানে থেকে কম হয় তাহলে ব্যাংক সেই পরিমাণ টাকা কেটে নেবে। এর জন্য ব্যাংক একটা আলাদা জরিমানা চার্জ ধার্য করে। প্রত্যেকটি ব্যাংকের জরিমানার পরিমাণ কিন্তু আলাদা আলাদা হয় এবং এটা শাখা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। শহরাঞ্চলের শাখাতে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য বেশি টাকা কাটা হয়। অন্যদিকে গ্রামাঞ্চলে কম টাকা কাটা হয়।

ব্যাংকগুলিকে এসএমএস ইমেইল বা শারীরিক চিঠির মাধ্যমে নূন্যতম ব্যালেন্স রাখার বিষয়ে গ্রাহকদের জানাতে হবে বলে জানিয়েছে আর বি আই। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নোটিশ দেওয়ার এক মাসের মধ্যে নূন্যতম ব্যালেন্স না রাখলে জরিমানা করা হতে পারে। গ্রাহকদের আবার ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার জন্য সময় দিয়ে থাকে যেকোনো ব্যাংক। তবে এই সময় এক মাসের কম হতে পারে না। যদি এক মাস পরে ব্যাংক গ্রাহকদের অবহিত করতে পারে তাহলে কিন্তু জরিমানা আরোপ হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026