ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি তার ওপরে সুদ পান, সেটা হয়তো সকলেরই জানা। কিন্তু সেক্ষেত্রে সেভিংস বা কারেন্ট, যে অ্যাকাউন্ট হোক না কেন সেখানেই কিন্তু সুদ পাওয়া যায়। তবে সেভিংস এবং কারেন্ট একাউন্টে কিন্তু সুদের হার ভিন্ন। ব্যাংকে একাউন্ট থাকলেও অনেক ক্ষেত্রেই অনেকে জানেন না যে ব্যাংকে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা অফার করা হয়। এর মধ্যে সবথেকে বড় সুবিধা হল, অটো সুইপ সার্ভিস। এর মাধ্যমে একাউন্টে তিনগুণ বেশি সুদ পেতে পারেন আপনি। তবে এর জন্য কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে এই পরিষেবার কথা আপনাকে জানাতে হবে। এই অটো সুইপ সার্ভিস হলো এমন একটি সুবিধা, যার মাধ্যমে, গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে অনেক বেশি সুদ পাওয়া যায়। যদি সেভিংস বা কারেন্ট একাউন্টে জমা টাকা সুইপ লিমিট পার করে যায়, সেক্ষেত্রে কিন্তু এই অটো সুইপ সুবিধা সক্রিয় করে যেকোনো ব্যাংক।
এই কাজ করার পরে বিভিন্ন পদ্ধতিতে একাউন্টে একটা নির্দিষ্ট লিমিট স্থির করতে হয় এবং তারপরেই জমা টাকা ফিক্স ডিপোজিট এ পরিণত হয়ে যায়। ধরে নেওয়া যাক, আপনি ২০ হাজার টাকা লিমিট ধার্য করে রেখেছেন আপনার সেভিংস ব্যাংক একাউন্ট এর ক্ষেত্রে। কিন্তু আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে রয়েছে ৬০০০০ টাকা। এই সার্ভিস যদি আপনি চালু করেন, তাহলে সরাসরি ২০ হাজার টাকার পরে যে ৪০ হাজার টাকা আপনার ব্যাংকে জমা রয়েছে, এটা সরাসরি ফিক্সড ডিপোজিটে রূপান্তরিত হয়ে যাবে। এর ফলে, ২০,০০০ টাকা আপনি সেভিংস একাউন্টে পেয়ে যাবেন এবং তার ওপরে পেয়ে যাবেন সুদ। অন্যদিকে বাকি ৪০ হাজার টাকা আপনি পেয়ে যাবেন ফিক্সড ডিপোজিট আকারে।
ব্যাংকে এই সুবিধা যদি আপনি চালু করেন তাহলে আপনি ফিক্স ডিপোজিট এর হারে প্রচুর টাকা সুদ পেতে পারবেন। একই সঙ্গে এই সার্ভিসের আরো কয়েকটি সুবিধার ব্যাপারে জানিয়ে রাখা ভালো। জমা টাকায় যদি আপনি বেশি পরিমাণে সুদ পান, তখনই আরো বেশি করে টাকা জমা রাখতে পারবেন আপনি। এরফলে নিজের খরচের প্রতি আপনি সতর্ক হতে পারবেন। অটো সুইপ সার্ভিস এর সবথেকে বড় সুবিধা হল, এতে আপনাকে বারবার নিজেকে গিয়ে ডিপোজিট করতে হবে না। এমনিতে সাধারণ সেভিংস ব্যাংক একাউন্টে আপনি পেয়ে যান ২.৫ শতাংশ করে সুদ। তবে যদি ফিক্স ডিপোজিটে সেই টাকা পৌঁছে যায়, তাহলে ফিক্স ডিপোজিট এর উপরে আপনি পেয়ে যাবেন ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ। অর্থাৎ, এই সুদের হার সাধারণ ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে প্রায় তিনগুণ বেশি। ফলে সেভিংস অ্যাকাউন্টের থেকে অনেক বেশি টাকা আপনার কাছে থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…