বিনোদন

মদন মিত্র এখন বাংলার নতুন ‘ক্রাশ’, প্রকাশ্যে বললেন অভিনেত্রী সায়নী ঘোষ

অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani ghosh) তাঁর কেরিয়ারের গোড়া থেকেই প্রতিবাদী অভিনেত্রীদের অন্যতম বলে পরিচিত। এমনকি নিজের লঁজারি-র ব্যাপারেও অকপট সায়নী। অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী সায়নী কাজ পাওয়ার জন্য কাউকে তোষণ করেন না। তিনি তাঁর প্রতিভায় আত্মবিশ্বাসী। এই কারণে সায়নীর হাতে কাজের সংখ্যা কম হলেও সবসময়ই আলোচনার শীর্ষে থাকেন তিনি। এদিন ভবানীপুরের এক অরাজনৈতিক মঞ্চে বিকেল পাঁচটায় আসার কথা ছিল তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)-র। কিন্তু তিনি পাঁচটার বদলে সবাইকে অবাক করে দিয়ে বিকেল তিনটেয় এসে পৌঁছন। মঞ্চে উঠে তিনি বলেন, শুধুমাত্র সায়নীকে সমর্থন করার জন্য তিনি আগে এসে পৌঁছেছেন। মদনবাবু সায়নীকে বলেন, নির্ভয়ে নিজের কেরিয়ারের পথে এগিয়ে যেতে। তিনি বলেন, রাজ্য সরকার ও সমগ্র বাংলা সায়নীর পাশে রয়েছে।

মদনবাবুর আশ্বাসের জন্য ধন্যবাদ জানিয়ে তাঁকে ‘দাদা’ সম্বোধন করে সায়নী বলেন, মদনদা একজন বড় নেতা। এরপর সায়নী মদন মিত্রকে ‘বাংলার ক্রাশ’ বলে অভিহিত করেন। সায়নী বলেন, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যে এত সুন্দর ভাবের আদান-প্রদান নেই। তিনি বলেন, পশ্চিমবঙ্গের কর্মক্ষেত্রেও নারীদের সম্মান দেওয়া হয়। এর আগেও তিনি তার প্রমাণ পেয়েছেন। অথচ এই সায়নীই এর আগে একাধিকবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারীদের অসম্মান করার কথা বলেছেন। এদিন সায়নী বলেন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হলে নারীদের নিরাপত্তা বজায় থাকে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে শুটিং সেরে রাত দুটোর সময় বাড়ি ফিরতে ভয় লাগে না। এই রাজ্যের মতো মহিলাদের নিরাপত্তা অপর কোনও রাজ্যে নেই।

অপরদিকে কিছুদিন আগেই পুরুলিয়ার একটি জনসভায় বিজেপি নেতা তথা রায় (Tathagata Roy)-কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সায়নীর পক্ষে কথা বলেন। তিনি বলেন, সায়নীকে অযথা ধমকানো হচ্ছে। মমতা বলেন, ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাতে। তিনি বলেন, এই রাজ্যে না ধমকে বিরোধীরা যেন উত্তরপ্রদেশ, বিহার ও দিল্লীতে ধমকাতে। পরিশেষে , এটাই বলা যায়, আর খুব বেশি দিন নেই যখন সায়নীকে তৃণমূলের পতাকা হাতে আসরে নামতে দেখা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026