বিনোদন

আইবুড়ো ভাতের অনুষ্ঠান সেরে ফেললেন জনপ্রিয় জুটি নীলাঞ্জন-সায়ন্তনী, রইলো সমস্ত ছবি

টলিটাউন ও টেলিটাউনে একের পর এক বিয়ের ফুল ফুটেই চলেছে। নীল-তৃণা, ওম-মিমির পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত (sayantani sengupta) ও অভিনেতা ইন্দ্রনীল মল্লিক (Indranil mullick)। দীর্ঘদিনের সম্পর্ককে সীলমোহর দেওয়ার জন্য সায়ন্তনী ও ইন্দ্রনীল বেছে নিয়েছিলেন ভ‍্যালেন্টাইনস ডে অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি দিনটিকে। রীতিমত অনুষ্ঠান করে মালাবদল ও সিঁদুরদান করে সাতপাকে বাঁধা পড়লেন সায়ন্তনী ও ইন্দ্রনীল।

সায়ন্তনী ও ইন্দ্রনীলের বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। টেলিটাউনের তারকাদের মধ্যে ছিলেন শ্রীতমা রায়চৌধুরী (Sreetama Roychowdhury), শ্রুতি দাস (Shruti Das), রুকমা রায় (Rukma Roy), ঊষসী রায় (Ushashi Roy)। বিয়ের দিন সায়ন্তনীর পরনে ছিল লাল রঙের জমকালো শাড়ি ও মানানসই সোনার গয়না। ইন্দ্রনীলের পরনে ছিল সাদা রঙের চিকন পাঞ্জাবী। সায়ন্তনী ও ইন্দ্রনীলের বিয়ের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিয়ের আগে সায়ন্তনীর আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন শ্রীতমারা। রীতিমত পঞ্চব‍্যঞ্জন সাজিয়ে সায়ন্তনীকে আইবুড়ো ভাত খাওয়ালেন তাঁর বান্ধবীরা। সঙ্গে ছিল স্পিনস্টার পার্টি। সায়ন্তনীর আইবুড়ো ভাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী গীত রায় (Geet Roy) । ছবিগুলিতে দেখা যাচ্ছে সাবেক রীতি মেনে পোড়ামাটির তৈরী থালা-বাটিতে পরিবেশন করা হয়েছে আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতের দিন রাস্ট রঙের হ্যান্ডলুম শাড়ি ও বিডসের নেকপিস পরে সেজেছিলেন সায়ন্তনী। এরপর সায়ন্তনীর বন্ধুরা তাঁকে ব্রাইডাল স‍্যাশ ও ‘ব্রাইড টু বি’ সানগ্লাস পরিয়ে দিয়েছিলেন। সায়ন্তনীর আইবুড়ো ভাতের ছবি নেটিজেনদের পছন্দ হয়েছে।

এর আগে 2016 সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য (Prerana bhattacharya)-এর সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দ্রনীলের। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’-য় জিতু কমল (Jitu kamal) ও সম্পূর্ণা মন্ডল (Sampurna mandal) -এর পাশাপাশি এবার দেখা যাবে সায়ন্তনীকেও। অপরদিকে নতুন ধারাবাহিক ‘রিমলি’-তে অভিনয় করছেন ইন্দ্রনীল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026